চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টসে সাকিব, চোখ ফাইনালে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ন ১৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচের আগে প্রেমাদাসার নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। স্পিন কোচ সুনীল যোশিকে নিয়ে উইকেট দেখতে গেছেন। অনুমান করা যাচ্ছিল ফেরার খুব কাছাকাছিই আছেন সাকিব আল হাসান। টি-টুয়েন্টিতে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নেতৃত্বের দায়িত্ব নিয়েই ফিরলেন মাঠে। তার ফেরার দিনে শুরুতে ফিল্ডিং করবে টাইগাররা। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব।

শুক্রবার কলম্বোর প্রেমাদাসায় সেমিফাইনালে রূপ নিয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার নিধাস ট্রফির গ্রুপপর্বের শেষ ম্যাচের লড়াই। দুদলেরই পয়েন্ট দুই করে। শুক্রবার যে জিতবে, ১৮ মার্চের ফাইনালে ভারতের সঙ্গী হবে।

এমন ম্যাচে একাদশে অবধারিত একটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। সাকিব ফেরায় জায়গা ছেড়ে দিতে হয়েছে পেসার আবু হায়দার রনিকে।

সিরিজ থেকে ছিটকে যাওয়া সাকিব শ্রীলঙ্কায় যান হঠাতই। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেন। গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সময়ই আঙুলে চোট পেয়ে ছিটকে যান মাঠের বাইরে। আঙুলে দশটি সেলাই দরকার হয়। পুনর্বাসনে ছিলেন দেড় মাস। চিকিৎসা করিয়েছেন থাইল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টিতে ছিলেন না। তার অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

Jui  Banner Campaign
ট্যাগ: নিধাস ট্রফিবাংলাদেশ-শ্রীলঙ্কা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT