চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টঙ্গীতে কমিউটার ট্রেন লাইনচ্যুত, নিহত ৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A
ট্রেন

গাজীপুরের টঙ্গীতে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। ট্রেনটি জামালপুর থেকে ঢাকার উদ্দেশে আসছিল।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

আহতদের টঙ্গী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা বলছেন, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর কমিউটার ট্রেনটি স্টেশনের ২ নং লাইন দিয়ে আসছিল। স্টেশনে পৌঁছার পর সেটি লাইন বদলানোর সময় ভুল সিগনালের কারণে এই দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেল স্টেশনের মাস্টার হালিমুজ্জামান দুর্ঘটনায় হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কি করণে দুর্ঘটনা ঘটেছে, সেটি তদন্তের পর বলা যাবে।

ইসমাইল হোসেন ঢালির ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত ভিডিওতে দেখুন ঘটনাস্থলের পরিস্থিতি:

Reneta

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রেনলাইনচ্যুতলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

সংগৃহীত

প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবংএনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নিখোঁজ সন্তানের জন্য অভিনেত্রী নাসিমা খানের আর্তনাদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT