পরিবেশ

ঝড় ও শিলাবৃষ্টিতে সহস্রাধিক পাখির মৃত্যু

ঝড় ও শিলাবৃষ্টিতে সহস্রাধিক পাখির মৃত্যু

ঝড়ের তাণ্ডব এবং শিলাবৃষ্টিতে নড়াইলে সহস্রাধিক পাখির মৃত্যু হয়েছে। বুধবার রাতের ঝড়ে এসব পাখির মৃত্যু হয়।

নড়াইল শহর থেকে প্রায় ৬০ কি.মি. দূরে অবস্থিত নড়াইল গোপালগঞ্জ সীমান্তে নড়াগাতী থানাধীন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব ইকো পার্কে এসব পাখির মৃত্যু হয়।

পার্কটির ব্যবস্থাপনা পরিচালক জনাব ইরফান আহম্মেদ জানান, গত রাতে ঝড়ের তাণ্ডব এবং শিলাবৃষ্টিতে বেলে হাস, সাদা বক, বিভিন্ন প্রকার পরিযায়ী অতিথি পাখিসহ সহস্রাধিক পাখি মারা যায়। পাশপাশি বিভিন্ন ফলজ বনজ ও ঔষধি গাছ ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, এখানে প্রতিদিন সকাল-সন্ধ্যায় হাজার হাজার পাখির মিলনমেলা বসতো। 

প্রতিবেদক

দানিয়েল সুজিত বোস

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…