ভারতের দেয়া ১৭৫ রানের টার্গেটে শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের শুরুতে লিটন দাস ও সৌম্য সরকারকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। তবে টাইগারদের স্বপ্ন দেখাচ্ছেন নবীণ নাঈম শেখ।
এরইমধ্যে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি ওপেনার নাঈম। মাত্র ৩৩ বলে ফিফটি পূরণ করেছেন। তাকে সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ মিঠুন।
রোববার তৃতীয় টি-টুয়েন্টি আগে ব্যাট করে ১৭৪ রান করে ভারত। জবাব দিতে নেমে শুরুতেই আউট হয়ে যান লিটন দাস। আট বলে করেন ৯ রান। এরপরই বিপদ বাড়ান সৌম্য সরকার। এক বলের বেশি খেলতে পারেননি তিনি।
দীপক চাহারের বলে দুবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। এক বলের বেশি না খেলতে পারায় রানের খাতাও খুলতে পারেননি তিনি। ওয়াশিংটন সুন্দরের ক্যাচ বানিয়ে সৌম্যকেও ফেরান চাহার।
তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা চলছে। এই ম্যাচে জয়ী দলের ঘরে যাবে সিরিজ।








