নিজ এলাকা নেত্রকোনায় আন্তঃস্কুল ফুটবল খেলায় নিজের প্রতিষ্ঠিত স্কুল কাশবন বিদ্যানিকেতন চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দিত ও গর্বিত বাংলা সাহিত্যের অন্যতম কবি নির্মলেন্দু গুণ। সেই আনন্দের প্রকাশ তিনি করলেন ফেসবুকে দু’টি ছবিসহ একটি পোস্ট দিয়ে। পোস্টে তিনি লিখেছেন,
জয় কাশবন বিদ্যানিকেতন
উপজেলার ২৪ টি স্কুল ও মাদ্রাসার মধ্যে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কাশবন বিদ্যানিকেতন। গতকাল ফাইনালে গোড়ান মাদ্রাসা ও এতিমখানা স্কুলকে ৪-০ গোলে পরাজিত করে কাশবন বিদ্যানিকেতনের টাইগাররা এই গৌরব অর্জন করে। গত বছরও কাশবন বিদ্যানিকেতন উপজেলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল।
ছবিতে কাশবনের প্রধান শিক্ষক নারায়ণ কিশোর সরকারের সঙ্গে বিজয়ী ফুটবল দলের সদস্যদের দেখা যাচ্ছে।







