চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের সিনেমায় ‘সুপারস্টার’ ইমন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ন ১৭, মার্চ ২০১৮
বিনোদন
A A

সিনেমার ভেতরেই আরেক সিনেমা! নায়ক, নায়িকা, ভিলেন, প্রডিউসার, জনপ্রিয় শো’য়ের উপস্থাপক সবাই থাকবেন। তাদের আবর্তনেই নতুন একটি সিনেমার গল্প চূড়ান্ত। আর এমন ছবিতেই ‘সুপারস্টার’ নায়কের ইমেজ নিয়ে পর্দায় হাজির হতে চলেছেন চিত্রনায়ক ইমন!

জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়া নাজিম জয়ের পরিচালনায় ‘পাপ কাহিনী’ নামের ছবিতে চিত্রনায়ক ইমনকে এভাবেই পাওয়া যাবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ইমন। ১৬ মার্চ রাতে এই ছবিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ইমন। ছবিতে তার বিপরীতে দেখা যাবে দুই নায়িকাকে। এর একজন সোহানা সাবা, অন্যজন তমা মির্জা।

নতুন এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে ইমন জানান, ‘পাপ কাহিনী’তে আমাকে সিনেমার নায়ক চরিত্রেই দেখা যাবে। সাবা ও তমা মির্জা ছবিতে আমার নায়িকা। তারা আবার দুই বোন। সব মিলিয়ে ছবির গল্প আমার ভালো লেগেছে। সব ঠিক থাকলে আগামি এপ্রিলে ছবির শুটিং শুরু হবে।

‘পাপ কাহিনী’ ছবিটির প্রযোজনায় আছেন যুবরাজ খান। ছবির পরিচালনা ছাড়াও এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন জয়। ছবিতে তিনি অভিনয়ও করবেন। একজন টিভি উপস্থাপকের চরিত্রে দেখা যাবে তাকে। ছোট ও বড় পর্দার আরেক তুখোড় অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে দেখা যাবে প্রযোজকের চরিত্রে।

ছবিতে ইমন ছাড়াও দেখা যেতে পারে এবিএম সুমনকে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। শিগগির আরেকজন নায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন নির্মাতা।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমনজয়তমা মির্জানীরবলিড বিনোদনসাবাসুপারস্টারসেলিম
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঈদে ট্রেনযাত্রায় বদলে যাবে সাবিলার জীবন!

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের ‘বর্ণবাদী’ অভিযোগ অস্বীকার প্রেস্টিয়ান্নির

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT