চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের জড়িয়ে পড়াটা ভালো লাগলো না

ফজলুল বারীফজলুল বারী
৪:০২ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৬
মতামত
A A

শফিক রেহমানের অনেক সৃষ্টি এবং সমস্যা! বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন বিবিসির সাংবাদিক শফিক রেহমান, স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে যায়যায়দিনের ক্ষুরধার এবং রম্য কলামের শফিক রেহমান খালেদা জিয়া আর যুদ্ধাপরাধীদের তাবেদারিতে তার নামের প্রতি যে অবিচার করেছেন তা মানা যায় না।

আমাদের স্কুল জীবনে তিনি ছিলেন আধুনিক স্মার্ট সাংবাদিকতার আইডল। কিন্তু অতঃপর তার নানান স্খলন তাকে বিশেষ ব্র্যাকেটবন্দী করেছে। এবং এর দায় তার। আমার স্কুল জীবনে যায়যায়দিনে চিঠি লিখলে শফিক রেহমান যে তার সই করা পোষ্টকার্ড পাঠাতেন তা গর্বে পকেটে নিয়ে ঘুরতাম আর বন্ধুদের দেখাতাম এই দেখ শফিক রেহমানের চিঠি! দিনের পর দিন যক্ষের ধনের মতো সেটি যত্নেই থাকতো!

যায়যায়দিনের আগে তিনি সাপ্তাহিক সন্ধানী নামের চমৎকার একটি কাগজ প্রকাশের সঙ্গে জড়িত ছিলেন। শহীদ জননী জাহানারা ইমামের লেখা ‘একাত্তরের দিনগুলি’ এই সাপ্তাহিক সন্ধানীতেই ধারাবাহিকভাবে বেরোয়। তার বইটিও প্রকাশ করে সন্ধানী প্রকাশনী।

এরশাদের পতনের পর শফিক রেহমান দেশে ফিরলে পুরনো পল্টনে বাসস অফিসের ভবনে সাপ্তাহিক সন্ধানী অফিসে আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি আমাকে পরামর্শ দিয়ে বলেছিলেন লন্ডনে বেড়াতে গেলে যেনো এপ্রিলের দিকে যাই। কারণ তখন অনেক টিউলিপ ফোটে।

আবার বসুন্ধরা গ্রুপের কাছ থেকে চাঁদা নিয়ে তিনি যখন দৈনিক যায়যায়দিন বের করেন, এর আগে আমার সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে যখন বলেন, তিনি আমাকে চান, তখন আমি তার সঙ্গে কাজ করতে রাজি হইনি। কারণ তার নিয়ত স্বচ্ছ মনে হয়নি। নিয়ত স্বচ্ছ না থাকায় সেই যায়যায়দিনও সাড়া ফেলতে পারেনি। হাওয়া ভবনের চাপে বসুন্ধরা গ্রুপ তাকে টাকা দিয়ে ফেঁসে যায়! অতপর ব্যর্থ মিশন পণ্ড হলে সাংবাদিকদের টাকা না দিয়ে তিনি লন্ডনে ভেগে যাচ্ছিলেন! সাংবাদিকরাই সেদিন তাকে এয়ারপোর্টে আটকে দেন।

দ্বিতীয় দফায় দৈনিক যায়যায়দিন বের করার আগে ইস্কাটন গার্ডেনের বাসার সেই বৈঠকে আমাকে বলা তার কিছু ডায়লগ ছিলো এ রকম: ‘কেউ কেউ হাসিনার বক্তৃতা লিখে, আমি খালেদা জিয়ার বক্তৃতা লিখি। আমারটা বেশি মানুষ খায়’, ‘আমি শ্যাম্পেন খাই, কোনোদিন নামাজ পড়িনি, কিন্তু যারা শুক্রবার রাস্তা বন্ধ করে নামাজ পড়ে, তাদের অনুভূতিকে সম্মান করি’! খালেদা জিয়া কতো আধুনিক-স্মার্ট(!) বুঝাতে বললেন, ‘বিচারপতি মোস্তফা কামালকে খালেদা জিয়া আইন কমিশনের চেয়ারম্যান করতে রাজি হননি, কারণ তার দাঁড়ি আছে!’

Reneta

এই শফিক রেহমানের গ্রেফতার নিয়ে পক্ষে-বিপক্ষে এখন অনেক কথা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের চটজলদি জড়িয়ে পড়াটা ভালো লাগেনি। আমার ধারণা আখেরে এসব বিষয় আওয়ামী লীগের বিপক্ষে যাবে। কারণ কী জানেন? কাদের সিদ্দিকীর আজকের ভূমিকায় আমরা যতো ক্ষিপ্ত হই না কেনো, বঙ্গবন্ধুর সঙ্গে তার সম্পর্ক, ছবি এসব কি মুছে দিতে পারবো? না বুকে হাত রেখে বলতে পারবো যে কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা ছিলেন না! ইমরান এইচ সরকারকে আনফ্রেন্ড-আনফলো করার ডাক দেওয়াই যায়। কিন্তু গণজাগরণ মঞ্চের উত্তাল ১৭ দিনের বিপ্লবের নেতা সেই ইমরানকে কি মুছে দিতে পারবো?

আরেকটা ঘটনা বলি।

নয় বছর পর দেশে গিয়ে একটি সত্য বাস্তব দেখে মজা পেয়েছি। আওয়ামী লীগের বেশিরভাগ নেতা-কর্মীর বাসায়-অফিসে যে পত্রিকাটি রাখা হয় সেটি প্রথম আলো। অথচ এই জয় না তার অনুসারীদের প্রথম আলো বর্জনের ডাক দিয়েছিলেন! কিন্তু দেশের বাস্তব অবস্থা কী? দুনিয়ার বুদ্ধিমান নেতারা জনপ্রিয় পত্রিকা-মিডিয়ার সঙ্গে ভাব করে চলেন। এতে করে তাদের মিশনসহ অনেক কিছুর বাস্তবায়ন সফল হয়ে যায়।

নেতাদের একটু ধীরে সুস্থে সময় নিয়ে মন্তব্য করতে হয়, তাই করা উচিত। নেতা এবং কর্মীদের পার্থক্য এখানেই। জয় নানা কিছুতে তার নানা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা বলেন। কিন্তু মন্তব্যে, মিডিয়ার সঙ্গে সম্পর্কে তার নানাকে অনুসরণ করেন মনে হয় না। বঙ্গবন্ধু সেখানেই বিশাল।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জয়-ইমরানশফিক রেহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT