চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চৌরঙ্গী’ রিমেকে সুপ্রিয়ার চরিত্রে জয়া আহসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ন ৩১, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
চৌরঙ্গী

মহানায়ক উত্তম কুমার ও সদ্য প্রয়াত সুপ্রিয়া দেবী অভিনীত চলচ্চিত্র ‘চৌরঙ্গী’ পুনরায় নির্মিত হতে যাচ্ছে। কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় এবারের ‘চৌরঙ্গী’তে সুপ্রিয়া দেবীর অভিনয় করা করবী গুহ চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। আর উত্তম কুমার অভিনীত ‘স্যাটা বোস’ চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিত।

মণিশংকর মুখোপাধ্যায়ের ‘চৌরঙ্গী’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৫৫ সালে। তবে ১৯৬২ সালে সেটি জনপ্রিয়তা পায় এবং সর্বাধিক বিক্রিত হয়। এই উপন্যাস অবলম্বনে ১৯৬৮ সালে নির্মিত হয়েছিল ছবিটি। বলা হয়ে থাকে যে ‘চৌরঙ্গী উপন্যাসটিই বাঙালি পাঠককে পাঁচ তারা হোটেল প্রথম চিনিয়েছিল। হোটেলের নেপথ্যে থাকা কিছু মানুষের জীবন নিয়ে তৈরি হয়েছিল সেই সময়ের ‘চৌরঙ্গী’ ছবিটি। হোটেলের অতিথি ও কর্মচারীদের মধ্যে প্রেম এবং করুণ পরিণতি দেখানো হয়েছিল ছবিতে। উত্তম কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ, সুপ্রিয়া দেবী ও অঞ্জনা ভৌমিক অভিনয় করেছিলেন সুপার হিট সেই ছবিতে।

সৃজিত অবশ্য জানিয়েছেন, পুরনো ‘চৌরঙ্গী’র হুবহু রিমেক হবে না। কিছুটা অন্য রকম হবে কারণ এত বছর পর হোটেল সংস্কৃতির চিত্রটা অনেক পাল্টে গেছে। নতুন সিনেমায় তিনটি নারী চরিত্রে মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র করবী। জয়ার প্রতি অগাধ আস্থা থাকায় এই চরিত্রের জন্য তিনি জয়াকে নির্বাচন করেছেন বলে জানান।

এবছরের জুন থেকে ‘চৌরঙ্গী’ ছবির রিমেক এর চিত্র ধারণ শুরু হবে। সংগীত পরিচালনা করবেন অনুপম রায়। জয়া আহসান এবং প্রসেনজিত ছাড়াও এই ছবিতে অনিন্দ্য পাকড়াশি চরিত্রে যীশু সেনগুপ্ত, মিসেস পাকড়াশি চরিত্রে মমতা শঙ্কর, মার্কো পোলো চরিত্রে অঞ্জন দত্ত এবং শঙ্কর চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: উত্তম কুমারচৌরঙ্গীজয়া আহসানপ্রসেনজিতসুপ্রিয়া দেবী
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT