চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়া আহসান ‘রানু’ আর চঞ্চল ‘মিসির আলী’

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
১০:১৬ পূর্বাহ্ন ১৬, মার্চ ২০১৭
বিনোদন
A A
জয়া আহসান

জয়া আহসান

হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। এরই মধ্যে ২০১৫–১৬ অর্থবছরে এই ছবির জন্য সরকারের অনুদান পেয়েছেন চিত্রনায়িকা জয়া আহসান, তিনি এই ছবির প্রযোজক। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘সি-তে সিনেমা’। উপন্যাসের নামেই ছবির নাম ‘দেবী’। এই ছবিতে ‘রানু’ চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান আর ‘মিসির আলী’ চরিত্রে চঞ্চল চৌধুরী। রানুর স্বামী আনিসের চরিত্রে অভিনয় করবেন পরিচালক অনিমেষ আইচ। ছবির পরিচালক অনম বিশ্বাস, ‘আয়নাবাজী’ ছবির সংলাপ ও চিত্রনাট্যকার ছিলেন তিনি।

গতকাল বুধবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে জয়া আহসান বলেন, ‘শুরুতেই আমরা হুমায়ূন আহমেদের পরিবারের কাছ থেকে অনুমোদন নিয়েছি। এরপর সরকারের অনুদান পাওয়ার পর থেকেই আমরা ছবিটি নির্মাণের প্রক্রিয়া অব্যাহত রেখেছি। মার্চ মাসের শেষ সপ্তাহে ছবিটির শুটিং শুরু হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আশা করছি, দারুণ ‍কিছু হবে। হুমায়ূন আহমেদ স্যারের মূল উপন্যাসের বিষয়টি ধরে রাখার জন্য আমরা শতভাগ চেষ্টা করব। আর যিনি পরিচালনা করছেন, তার ওপর আমাদের আস্থা রয়েছে।’

চঞ্চল চৌধুরী জানালেন, ‘আয়নাবাজী’র পর তিনি এখন ‘দেবী’ ছবিতে ডুবে আছেন। ‘আয়নাবাজী’ ছবির সেই শরাফাত করিম আয়না এখন ‘দেবী’র ‘মিসির আলী’র জন্য  প্রস্তুত করছেন নিজেকে।

অনম বিশ্বাস বললেন, ‘কাজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। উপন্যাসটা সবাই পড়েছেন। হুমায়ূন আহমেদের ভক্তরা সবাই যাঁর যাঁর মতো করে মিসির আলীকে ভেবে রেখেছেন। সেই ভাবনার সঙ্গে মিলিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। আমরা সেটাই করব।।’

‘দেবী’ ছবিতে আরও অভিনয় করবেন শবনম ফারিয়া, ইরেশ যাকের প্রমুখ।

চঞ্চল চৌধুরী
Jui  Banner Campaign
ট্যাগ: চঞ্চল চৌধুরীজয়া আহসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT