চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যোতির্বিদের চোখে রাতের অজানা আকাশ

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
১২:০১ পূর্বাহ্ন ২৫, আগস্ট ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

দেশ হিসেবে ভারত পরিচিত তার উজ্জ্বল ও রঙিন সংস্কৃতির জন্য। রাতের বিবর্ণ কালো আকাশের নিচে থেকেও খুঁজে নেওয়া যায় রঙ ও সৌন্দর্যের এক অপরূপ মহিমা। যা আসে দূরের সেই আকাশ থেকেই। দরকার শুধু দেখার মতো চোখ (আর একটা খুব ভালো টেলিস্কোপ; অন্তত একটা ভালো ক্যামেরা!)।

নবনীত উন্নিকৃষ্ণান ভারতের এক তরুণ জ্যোতির্বিদ। মহাকাশ ও জ্যোতির্বিদ্যা নিয়ে পড়াশোনা এবং গবেষণা করার পাশাপাশি তিনি মহাজাগতিক ছবি তুলতেও ভালোবাসেন। টেলিস্কোপ ব্যবহার করে তিনি গ্রহ-উপগ্রহ, ছায়াপথ, নীহারিকার ছবি তুলেছেন। কখনো আবার ডিএসএলআর ক্যামেরায় ভিন্নভাবে বন্দি করেছেন রাতের আকাশ এবং তার নিচে থাকা সবকিছুকে।

বৃহস্পতি গ্রহ

অ্যান্ড্রোমিডা ছায়াপথ

সিগনাস তারকামণ্ডল

নবনীত সব ছবিই তুলেছেন ভারতের বিভিন্ন এলাকা থেকে। তবে গত প্রায় দু’বছর ধরে তিনি কেরালা প্রদেশে নিজের এলাকা থেকেই মহাবিশ্বের অনিন্দ্য সৌন্দর্য ক্যামেরাবন্দি করে আসছেন। ‘ভারতে অনেক জায়গা থেকেই অন্ধকার আর পরিষ্কার আকাশ দেখা যায়,’ বললেন নবনীত, ‘বিশেষ করে হিমালয় এলাকার আকাশ পৃথিবীর সবচেয়ে সুন্দর আকাশগুলোর একটি।’

Reneta

তারা ভরা রাত

লাদাখের হানলে গ্রামে অবস্থিত ইন্ডিয়ান অ্যাস্টোনমিক্যাল অবজারভেটরি

উদীয়মান চাঁদ

নবনীত সবচেয়ে বেশি ভালোবাসেন ধূমকেতু আর নীহারিকার ছবি তুলতে। তার মতে, নীহারিকা হলো মহাবিশ্বের তৈরি একেকটা শিল্পকর্ম।

কর্নাটকের আকাশে ট্রিফিড নীহারিকা

কেরালার আকাশে একই ফ্রেমে শনি গ্রহ, লাল অতিদানব নক্ষত্র আন্টারিস এবং রো ওফিউকাস নীহারিকা

নবনীত একসময় ভাবতেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখার একটাই উপায়, আর তা হলো অবজারভেটরি বা মানমন্দিরে বসানো বিশাল সব টেলিস্কোপ। বাড়ির পেছনের খালি জায়গায় একটা টেলিফটো লেন্স আর ক্যামেরা নিয়ে লং এক্সপোজারে আকাশগঙ্গা ছায়াপথের ছবি তোলার আগে তিনি ধারণাও করতে পারেননি মহাকাশের অসাধারণ ছবি তোলার (অ্যাস্ট্রোফটোগ্রাফি) কত শত উপায় আছে।

নবনীতের ভাষায়, ‘অ্যাস্ট্রোফটোগ্রাফি হলো মহাকাশের সৌন্দর্যকে ছবির মধ্য দিয়ে এমনভাবে তুলে ধরা যা খালি চোখে দেখা সম্ভব না। এর মাধ্যমে আমরা আসলে বর্তমানের কোনো ঘটনার ছবি তুলছি না। লাখ লাখ বছর আগের ঘটনা থেকে এসে পৌঁছানো আলোর ছবি তুলছি।’

কেরালার আকাশে লাভজয় ধূমকেতু

আকাশগঙ্গা (ভোর ৪টা)

আকাশতলে নিজস্বী (সেলফি), নরকান্দা এলাকায় তোলা

কৌশলগত দিক থেকে অ্যাস্ট্রোফটোগ্রাফিকে খুবই জটিল একটা বিষয় বলে মনে করেন নবনীত। কারণ এখানে ফোকাস থেকে শুরু করে ট্র্যাকিং, এক্সপোজার থেকে প্রসেসিং, সবগুলো ধাপই একেবারে নিখুঁত হতে হয়।

টেলিস্কোপ এবং আকাশগঙ্গা, লাদাখে তোলা

টেলিস্কোপ এবং আকাশগঙ্গা, লাদাখে তোলা আরো একটি ছবি

হিমালয়ের চন্দ্র টেলিস্কোপের ওপর দিয়ে স্টার ট্রেইল (লং এক্সপোজার দিয়ে পৃথিবীর সাপেক্ষে তারার চলার পথ)

আকাশগঙ্গার নিচে

ব্যাঙ্গালুরুর আকাশে লেগুন নীহারিকা ও ট্রিফিড নীহারিকা

লাদাখ থেকে আন্টারিস তারকা অঞ্চল

টেলিস্কোপ এবং আকাশগঙ্গা, লাদাখে তোলা

নতুন অ্যাস্ট্রোফটোগ্রাফারদের প্রতি নবনীতের পরামর্শ হলো প্রথমেই কোনো জোতিবিদ্যা ক্লাবে যোগ দেওয়া। এর মধ্য দিয়ে তারা রাতের আকাশ সম্পর্কে সাধারণ কিছু ধারণা পাবেন। এছাড়াও উপযুক্ত ক্যামেরা বাছাই করতে হবে এবং ক্যামেরার ব্যবহার ভালোভাবে শিখে নিতে হবে।

ব্যাস! তারপর শুধুই প্র্যাকটিস আর প্র্যাকটিস। এভাবেই বিখ্যাত অ্যাস্ট্রোফটোগ্রাফার হয়েছেন নবনীত উন্নিকৃষ্ণান।

Jui  Banner Campaign
ট্যাগ: আকাশমহাকাশমহাবিশ্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নেশনস লিগ: কঠিন গ্রুপে ফ্রান্স-ইতালি-ইংল্যান্ড-স্পেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ।

নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফল ঘোষণা সমাপ্ত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে বিজয়ী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দেশ ও মানুষের সেবায় কাজ করার আহবান ডা.জাহিদ হোসেনের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: জাতীয় নির্বাচনে বিজয়ী ৭ নারী।

জাতীয় নির্বাচনে বিজয়ী হলেন যে সাত নারী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT