চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যাকব জুমার আত্মসমর্পণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ন ০৮, জুলাই ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সাউথ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা দেশটির পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

আদালত অবমাননার দায়ে কারাদণ্ডের পর আত্মসমর্পণ করলেন তিনি।

বুধবার কাওয়াজুলু-নাতাল প্রদেশে তার বাড়ির কাছেই এক কারাগারে যান জ্যাকব জুমা। এ তথ্য নিশ্চিত করেছে তার তৈরি করা ফাউন্ডেশন।

ওই দিনের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করা হতো বলে জানিয়েছিল পুলিশ।

দুর্নীতির তদন্তে উপস্থিত না হওয়ায় আদালত অবমাননা হয়েছে- এমন অভিযোগে জ্যাকব জুমাকে গত সপ্তাহে ১৫ মাসের কারাদণ্ড দেয় আদালত।

সেই সাজার কারণে সাউথ আফ্রিকায় এক অভূতপূর্ব আইনী নাটকের সৃষ্টি হয়। সেখানে বুধবার রাত ১০টার মধ্যে তাকে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

Reneta

এর আগে গত রোববার আত্মসমর্পণে অস্বীকৃতি জানান জ্যাকব জুমা। পরে তার ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জুমা কারাগারের আদেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন।

জুমার মেয়ে দুদু জুমা-সামবুদলা এক টুইট বার্তায় লিখেন, তার বাবা কারাগারে গেছেন এবং এখনও তিনি মানসিকভাবে শক্ত আছেন।

এর আগে কখনও সাবেক প্রেসিডেন্টকে কারাগারে দেখেনি সাউথ আফ্রিকা। গত ২৯ জুন তাকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয় তার নয় বছরের ক্ষমতায় থাকার সময়ে দুর্নীতির তদন্তে প্রমাণ দেওয়ার নির্দেশনা অমান্য করার জন্য।

ক্ষমতায় থাকার সময় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করতে রাজনীতিবিদদের সাথে ব্যবসায়ীদের ষড়যন্ত্র করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

যদিও ২০১৮ সালে তার নিজের দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) চাপেই পদত্যাগে বাধ্য হন জ্যাকব জুমা।

এর আগে জুমা বলেছিলেন, তিনি কারাগারে যাওয়ার জন্য প্রস্তুত। তবে তার অভিযোগ, এই মহামারীর সময়ে এবং এমন বয়সে তাকে কারাগারে পাঠানো, মৃত্যুদণ্ডের সমান।

Jui  Banner Campaign
ট্যাগ: আত্মসমর্পণজ্যাকব জুমাপ্রেসিডেন্টসাউথ আফ্রিকাসাবেক প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT