জ্বালানি তেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার অর্থ মন্ত্রণালয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।
অর্থমন্ত্রী বলেন, এর আগে জ্বালানি তেলের ভর্তুকিতে লোকসান হয়েছিলো। তা পুষিয়ে নিতে এতদিন দাম কমানো হয়নি।
তিনি আরো জানান, মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। পরে মেট্রোপলিটন চেম্বারের প্রতিনিধিরা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেমেরদ সঙ্গেও বৈঠক করেন।







