বিনোদন

জো বাইডেনের অভিষেকে এক ঝাঁক তারকা

Three musicians performing on stage with microphones and guitar. Channel i News - চ্যানেল আই নিউজ

Three musicians, two women and one man, performing on stage with microphones and guitar, capturing a lively musical event. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেনের। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশটির স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় বুধবার রাত ১০টা) শপথ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে ভার্চুয়ালি পারফর্ম করবেন বন জোভি, লেডি গাগা, কেটি পেরি, জেনিফার লোপেজ সহ এক ঝাঁক তারকা।

৯০ মিনিটের অনুষ্ঠান ‘সেলিব্রেটিং আমেরিকা’ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। মাল্টি-নেটওয়ার্ক এই ইভেন্টটি সঞ্চালনা করবেন টম হ্যাংকস।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংগীত গাইবেন বিখ্যাত পপ শিল্পী লেডি গাগা। ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারণার ‘বর্ন ইন দ্য ইউএসএ’ গান-খ্যাত ব্রুস স্প্রিংগসটিন গান গাইবেন। পারফর্ম করবেন বন জোভি, জেনিফার লোপেজ, কেটি পেরি, জাস্টিন টিম্বারলেক, ডেমি লোভাটোর ও গার্থ ব্রুকস।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ‘এভরিডে হিরো’দের সম্মানিত করা হবে। তাদের মধ্যে আছেন একজন ইউপিএস ড্রাইভার, একজন কিন্ডারগার্টেন শিক্ষক এবং যুক্তরাষ্ট্রে প্রথম কোভিড টিকা পাওয়া স্যান্ড্রা লিন্ডসে।

করোনাভাইরাসে না থাকলে পরিস্থিতি অন্যরকম হতো। একাধিক ইভেন্ট, পার্টি এবং কনসার্টের আয়োজন থাকতো পুরো ওয়াশিংটন জুড়ে। কিন্তু এবছর সেরকম কিছু হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয়েছে শপথ অনুষ্ঠানের।

নজিরবিহীন নিরাপত্তার মধ্যে শপথে নেয়ার পরপরই নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সপরিবারে হোয়াইট হাউসে উঠবেন। সঙ্গী হবেন শিক্ষিকা স্ত্রী জিল বাইডেন।

বিষয়:জেনিফার লোপেজজো বাইডেনেটম হ্যাংকসবন জোভিলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…