চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া ফিফটিতে আলো ছড়াচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ন ০২, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমে নাজমুল হোসেন শান্ত তুলে নিলেন ফিফটি, খানিক পরে মাহমুদুল হাসান জয় ছুঁয়ে ফেললেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। দুই তরুণের ব্যাটে প্রথম টেস্টে দুর্দান্ত প্রদর্শনী জারি রেখেছে বাংলাদেশ।

মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট করে ভালো জবাব দিচ্ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ১৩৮ রান তুলে ফেলেছে সফরকারীরা।

মাহমুদুল হাসান জয় ৫৩ ও নাজমুল হোসেন শান্ত ৫৯ রানে ব্যাট করছেন।

রোববার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই ব্যাট করতে নামে টাইগাররা। উদ্বোধনীতে ৪৩ রান তুলে ভাঙে জুটি। ওয়াগনারের বলে ২২ রান করে ফেরেন সাদমান ইসলাম।

সকালে প্রথমদিনের ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট নামে কিউইরা। টাইগারদের বোলিং তোপে আর ৭০ রান যোগ করতে পারে। বাকি উইকেট দ্রুতই হারায় টম ল্যাথামের দল।

দ্বিতীয় দিনের সকালটা রাঙিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার স্পিন ঘূর্ণিতে ধরাশায়ী হয় নিউজিল্যান্ড টেল। মিরাজ একে একে ফেরান কাইল জেমিসন, টিম সাউদি ও নিল ওয়াগনারকে।

Reneta

কিউইদের প্রথম আঘাতটা করেন শরিফুল ইসলাম। অফস্টাম্পের উপর রাখা রাচিন রাভীন্দ্র ডিফেন্স করতে গেলেও দেরি করে ফেলেন। বল তার ব্যাটে আলতো চুমু দিয়ে তৃতীয় স্লিপে চলে যায়। সাদমান সামনে ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেন।

অন্য উইকেটটি এসেছে অধিনায়ক মমিনুলের হাত ধরে। শরিফুল ইসলাম ৬৯ রানে নেন ৩ উইকেট, মেহেদী মিরাজ ৮৬ রানে জমান ৩ উইকেট। মুমিনুল হক মাত্র ৬ রানে দুটি এবং ইবাদত হোসেন নেন একটি উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: জয়মিরাজলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT