চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোভান-সাবিলার ‘ব্রেকআপ বয়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে আসছে অসংখ্য নাটক। ইতোমধ্যে সেগুলোর নির্মাণ শেষ পর্যায়ে। তেমনি একটি নাটকট ‘ব্রেকআপ বয়’।

মাসুদুল হাসানের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন কুদরত উল্লাহ। এটি নির্মাণ করেছেন সহিদ উন নবী। নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান,সাবিলা নূর, কায়েজ চৌধুরি, নির্জন মোমিন, জয়নাল জ্যাক, মান্তাহা সহ আরও অনেকে।

নাটকটির নির্মাতা নবী বলেন, কুদরত উল্লাহর চিত্রনাট্যে ভালোবাসা দিবসে আরও বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছি। তারমধ্যে এই নাটকটির গল্প ও চিত্রনাট্য বেশ দারুণ। সবসময় আমার নির্মা‍ণে ভিন্নতা রাখার চেষ্টা করি। আশা করি ভালোবাসা দিবসে এই নাটকের ক্ষেত্রেও ভিন্ন কিছুই দশর্ক দেখতে পাবেন।

জোভান বলেন, অভিনয়ের জায়গা থেকে চেষ্টা করি সবসময় দশর্কদের মজার ছলে কিংবা সিরিয়াস হয়ে ভালো কিছুর মেসেজ দেওয়ার। ‘ব্রেকআপ বয়’ নাটকের ক্ষেত্রেও তাই ঘটেছে। আমার ভক্তরা এই নাটকে আমাকে নতুন ভাবে দেখতে পাবেন। ভালো লাগবে সবার।

সাবিলা নূর বলেন, ভিন্ন চরিত্র করতেই এখন বেশি ভালো লাগে। এই নাটকে ক্ষেত্রে বলতেই পারি চরিত্রটা অনেকটা মজার আবার অনেক সাসপেন্স আছে।

নির্বাহী প্রযোজক আকবর হায়দার মুন্না’র প্রযোজনায় নাটকটি আসছে ভালোবাসা দিবসে বিগ বি এন্টারটেইন্টমেন্ট চ্যানেলে যে কোন সময় প্রচার হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: জোভাননাটকভালোবাসা দিবসসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT