চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলা পরিষদ নির্বাচন জাতির সঙ্গে প্রতারণা: বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ন ২৭, ডিসেম্বর ২০১৬
রাজনীতি
A A

জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন রসিকতা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ৫ জানুয়ারির সংসদ নির্বাচন যেমন প্রহসনের ছিল,তেমনি জেলা পরিষদের নির্বাচনওআরেকটি লোক দেখানো প্রহসনের নির্বাচন হবে।মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা নজরুল এ কথা বলেন।

মঙ্গলবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণের পর তিনি সাংবাদিকদের বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচন যেমন প্রহসনের ছিল, তেমনি জেলা পরিষদ নির্বাচনও আরেকটি লোক দেখানো প্রহসনের নির্বাচন ছাড়া আর কিছুই নয়। এটি সরকারের রসিকতা বলে আমরা মনে করি। জোর করে যাদের নির্বাচিত করা হয়েছে, তাদের ভোটে জেলা পরিষদের নির্বাচন হবে। সেজন্যই বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না।বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা ও উপজেলা সদরে স্থাপিত ভোটকেন্দ্রে চেয়ারম্যান, সাধারণ ও সদস্য নির্বাচনে ভোট দেবেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা।

তিন পার্বত্য জেলা বাদ দিয়ে বুধবার ৬১টি জেলায় এই নির্বাচন হচ্ছে। তবে এর মধ্যে ২১ জেলায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কুষ্টিয়ায় একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও আদালত সেই প্রক্রিয়া স্থগিত রেখেছে।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক মুনির খানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান নজরুল ইসলাম খান।

জেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যায় নজরুল বলেন, বিগত উপজেলা-পৌরসভা-ইউনিয়ন পরিষদ নির্বাচনে জোর করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। আমরা উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফায় আশান্বিত ছিলাম। পরবর্তি ধাপগুলো জোর করে দখল করে নেওয়া হয়েছে। পৌর নির্বাচনেও একই ঘটনা ঘটেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তো অনেক জায়গায় মনোনয়নপত্র দাখিলই করতে দেওয়া হয়নি।

এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা নিজেদের মধ্যে নিজেরাই অর্থ খরচ করছে অভিযোগ করে তিনি বলেন, স্বভাব খারাপ হলে যা হয় আর কি। বিএনপি অংশ নিচ্ছে না, তারপরও আওয়ামী লীগের প্রার্থীরা নিজেরা নিজেরাই টাকা খরচ করছে।ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের অস্ত্র বেপরোয়া হয়ে উঠেছে। নিজেরা নিজেরা খুনাখুনি করছে, প্রকাশ্যে যখন এসব ঘটনা ঘটে তখন জনমতের কোনো প্রতিফলন থাকে না।

Reneta

বিএনপি নেতা বলেন, জেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। নেওয়ার সুযোগও নেই। অথচ এই নির্বাচনেও তারা (আওয়ামী লীগ) নিজেরা নিজেরা টাকা খরচ করছে। স্বভাব খারাপ হলে যা হয় আরকি।বিএনপির এই নেতা বলেন, বিগত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জোর করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। আমরা উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফায় আশান্বিত ছিলাম। পরবর্তী ধাপগুলো জোর করে দখল করে নেওয়া হয়েছে। পৌর নির্বাচনেও তা-ই করেছে। ইউপি নির্বাচনে তো মনোনয়ন দাখিলই করতে দেওয়া হয়নি।নজরুল ইসলাম বলেন, জোর করে যাঁদের নির্বাচিত করা হয়েছে, তাদের ভোটে জেলা পরিষদের নির্বাচন হবে। তাই তাঁদের এই নির্বাচন রসিকতা।

Jui  Banner Campaign
ট্যাগ: জেলা পরিষদ নির্বাচনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এমপিদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT