চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বিসিবির ‘উপহার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ন ১৩, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের তৃণমূল পর্যায়ের মেধাবী ক্রীড়াবিদ তৈরি এবং পরিচর্যা বছরের পর বছর ধরে যেসব সংগঠকরা করছেন, তাদের সংগঠন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ শুক্রবার কক্সবাজারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে।

কক্সবাজারে হোটেল রয়েল টিউলিপ-এ বিকেলে অনুষ্ঠিত সারাদেশের সংগঠকদের এই মিলনমেলায় জেলাও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের অগ্রাধিকার ভিত্তিতে সম্ভাবনাময়ী খেলায় ক্রিকেট বোর্ড থেকে পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আপনারা চার-পাঁচটা খেলা চিহ্নিত করেন। পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা তৈরি করে বিসিবিতে পাঠান। শাহেদ ভাইকে (বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব) সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাব। আমার ধারণা আপনাদের সমস্যার সমাধান না থাকার কথা নয়।

বাংলাদেশের খেলাধুলার প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে দেশের প্রতিটি খেলার সমৃদ্ধ ভবিষ্যতে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার দিকে তাকিয়ে আছেন বিসিবি সভাপতি, যেখানে প্রধানমন্ত্রী এতোটা খেলাধুলা বান্ধব, এরকম একজন প্রধানমন্ত্রীকে পেয়ে যদি ওনাকে কাজে লাগাতে না পারি, তার চেয়ে দুঃখজনক আর কী হতে পারে। এই জায়গাটা কাজে লাগাতে হবে। ওনার সঙ্গে কথা বলে আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্রিকেট কার্যক্রম পরিচালনায় প্রতি বছর বিসিবি থেকে একটা অনুদান দেয়া হয়। তবে রুটিন এই অনুদানের বাইরেও শুক্রবার জেলাও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের ঈদ পুনর্মিলনী সভায় বিসিবি থেকে আর একটি বিশেষ বোনাস দিয়েছেন সভাপতি নাজমুল হাসান।

‘আজ এতো সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। শাহেদ ভাই-এর সাথে এর আগে কখনো এমন অনুষ্ঠানে যাইনি আমি। সেই খুশি থেকে স্পেশাল বোনাস হিসেবে ২ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিলাম।’

Reneta

এর বাইরেও জটিল কিডনী রোগে আক্রান্ত শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হকের চিকিৎসা ব্যয় নির্বাহে বিসিবি থেকে ৫ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছেন। এই ক্রীড়া সংগঠকের চিকিৎসায় জেলাও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদও ২ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে।

জেলাও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ২০১৫ থেকে ২০২২-এ ৮ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেএবং বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে বিশেষ পুরস্কারে ভুষিত করেছে। এই দুই সংগঠকের হাতে তুলে দিয়েছে এক ভরি ওজনের একটি করে স্বর্ণপদক। এক বছর অন্তর অন্তর এই পুরস্কার দেয়া হবে বলে অঙ্গীকার করেছে জেলাও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের সঞ্চলনাও উপস্থাপনায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, জেলাও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ.জ.ম নাছির, সংগঠনের মহাসচিব আশিকুর রহমান মিকু, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম বি সাইফ মোল্লা, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী দারা এবং ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য রাখেন।

Jui  Banner Campaign
ট্যাগ: উপহারকক্সবাজারপাপনপ্রধানমন্ত্রীবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রমযান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গোপালগঞ্জের তিন এমপির কার কী শিক্ষাগত যোগ্যতা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রশিদের ৭০০, প্রথম জয় আফগানিস্তানের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT