চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় বাংলাদেশ কালচারাল ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী ও পিঠা উৎসব

রুমী সাঈদরুমী সাঈদ
১১:৫০ পূর্বাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২০
প্রবাস সংবাদ
A A
জেদ্দা

শীতের পড়ন্ত বিকেলে অনুষ্ঠিত হয়েছে জেদ্দার বাংলাদেশ কালচারাল ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও শীতকালীন পিঠা উৎসব। সৌদি আরবের বন্দর নগরীর উপকন্ঠে সৈকত এলাকা অবহুরের একটি মনোরম অবকাশ কেন্দ্রে উৎসবে প্রবাসী বাংলাদেশী পরিবারগুলোর উপস্থিতি ছিল লক্ষনীয়। বিভিন্ন বয়সী প্রবাসীদের পদচারণায় মুখরিত ছিল গোটা অবকাশ কেন্দ্রটি। দেশীয় নানা ধরনের পিঠা পুলির মৌ মৌ গন্ধ আর স্বদেশে ফেলে আসা দিনগুলির নানা স্মৃতি কথার কলরবে উৎসবস্থল পরিণত হয়েছিল যেন একটুকরো বাংলাদেশে।

আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে শিশুদের দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে আখির নূর সামাদ, ২য় স্থান মিজান মিনাল ও রনী এবং ৩য় স্থান অধিকার করে ছাদিয়া জাব। কিশোরদের দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে করে আবদুর রহমান, ২য় স্থান অধিকার করে যুগ্মভাবে ছায়াদ বিন রুমী সাঈদ ও সহিদুল ইসলাম এবং ৩য় স্থান ঈমান উদ্দিন বিন এম ওয়াই আলাউদ্দিন। উৎসবে নানা স্বাদের ও বাহারি পিঠা উপস্থাপন করে প্রথম স্থান অধিকার করেন মিসেস লাভলি সরকার, ২য় স্থান মিসেস গাজি ও ৩য় স্থান জেসমিন আরা পুতুল।

আলোচনা সভা সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক হানিস সরকার উজ্জল। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক রঞ্জু আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আল মামুন শিপন। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির প্রধান বাহার উদ্দিন বকুল। আয়োজক কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন আমজাদ হোসেন ও সদস্য সচিব ছিলেন আলাউদ্দিন আলা।

গভীর রাত অব্দি সংগীত ও নৃত্যের মূর্চ্ছনায় দর্শক ও শ্রোতাদের মোহাবিষ্ট করে রাখেন স্থানীয় প্রবাসী শিল্পিরা।

Jui  Banner Campaign
ট্যাগ: জেদ্দাপিঠা উৎসবপ্রবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT