বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশের অন্যান্য ছাত্র-ছাত্রীদের মধ্যেও বইছে আনন্দের বন্যা।
বাংলাদেশ সরকারের বই উৎসব অনুযায়ী বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদ এর পাশাপাশি বন্দরনগরী জেদ্দায় অবস্থিত বাংলাদেশ জাতীয় কারিকুলাম অনুযায়ী পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দায় বই উৎসবের আয়োজন করে।
বিদ্যালয় চত্বরে আয়োজিত বই উৎসবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বই বিতরণ সূচনা করেন জেদ্দাস্থ বাংলাদেশ কন্সুলেটের কন্সাল জেনারেল ফয়সাল আহমেদ।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা এর চেয়ারম্যান খন্দকার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বই বিতরণ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কনস্যুলেটের শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম, প্রথম সচিব কে এম সালাহ উদ্দিন, স্কুল পরিচালনা পরিষদের সদস্য গোলাম মোরশেদ আলম, এম এম সেলিমসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ জেদ্দাস্থ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ, এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।








