বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে সৌদিআরবের জেদ্দায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিনটি উদযাপন উপলক্ষ্য সকালে কনস্যুলেট চত্বরে জাতিয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। কনস্যুলেট চত্বরে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুস্পাঘ্য অর্পণ করেন কনস্যুলেটের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ ও বাংলা শাখাও দিনটি পালন করে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। কনস্যুলেটসহ শিক্ষা প্রতিষ্ঠান সমুহে অনুষ্ঠিত হয় শিশু কিশোরদের নানা প্রতিযোগিতা। শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী মিনারে পুষ্প স্তবক অর্পণ করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষসহ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।সন্ধ্যায় হয়েছে সাংস্কৃতিক পরিবেশনা।








