চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেএনইউ হামলা: দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ সদস্যদের ফোন বাজেয়াপ্তে দিল্লী হাইকোর্টের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ন ১৪, জানুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A

দিল্লীর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যরা যেসব কথা বলেছিল, সেসব সদস্যদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করার জন্যে পুলিশকে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

এর আগে সোমবারই ওই আদালত হোয়াটসঅ্যাপ, গুগল, ফেসবুক এবং অ্যাপলকে জেএনইউ আলোচনা সংক্রান্ত সমস্ত তথ্য সংরক্ষণের বিষয়ে নির্দেশ দেয়।

এনডিটিভি বলছে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ৩ অধ্যাপকের করা আবেদনের প্রেক্ষিতেই এই কড়া পদক্ষেপ করল দিল্লি হাইকোর্ট।

ওই আদালতের বিচারপতি ব্রিজেশ শেঠি জেএনইউয়ের রেজিস্ট্রার ড. প্রমোদ কুমারকেও ওই দিনের হামলা সংক্রান্ত সমস্ত তথ্য পুলিশকে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করার নির্দেশ দেন। কেননা সোমবার আদালতকে দিল্লি পুলিশের তরফে জানানো হয় যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ওই হামলা সংক্রান্ত তথ্য ঠিকমতো দেওয়া হচ্ছে না।

জেএনইউয়ের হামলার ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়েরই ৩ অধ্যাপক অমিত পরমেশ্বরন, শুক্লা সাওয়ান্ত এবং অতুল সুদ দিল্লির পুলিশ কমিশনার এবং দিল্লি সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্যে আদালতকে নির্দেশ দেওয়ার বিষয়েও অনুরোধ করেন ।

”ইউনিটি এগেনস্ট লেফ্ট” এবং ”ফ্রেন্ডস অফ আরএসএস”, এই দুটি গ্রুপে ওই হামলা নিয়ে যে সমস্ত কথা হয়েছে সেই সমস্ত তথ্য়ও প্রকাশে আনার আহ্বান জানিয়েছেন জেএনইউয়ের অধ্যাপকরা।

Reneta

গত রোববার জেএনইউ হামলার ঘটনা নিয়ে ওই দুই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের কথোপকথন, ছবি, ভিডিও এবং ফোন নম্বরগুলিও প্রকাশ্যে আনার অনুরোধ করেন তারা।

আদালতের ওই নোটিসের পরিপ্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ সংস্থা জানায় যে, এই সংক্রান্ত বার্তাগুলির অ্যাক্সেস তাদের কাছে নেই কারণ এখন এই ধরণের তথ্যগুলি পেতে গেলে সেই মোবাইল ফোনের অ্যাক্সেস প্রয়োজন যার মাধ্যমে ওই বার্তা পাঠানো হয়েছিল।

এদিকে দিল্লি পুলিশ আদালতকে জানায় যে তারা এক হাজার একর ক্যাম্পাসে লাগানো ১৩৫ টি সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখতে চাইলেও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সার্ভার রুমে ভাঙচুর হওয়ায় সেগুলোও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে জেএনইউ হামলার ঘটনায় দিল্লি পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তারা জানিয়েছে যে সন্দেহভাজন ৬০ জনের মধ্যে ৩৭ জনের একটি দলকে চিহ্নিত করা হয়েছে যারা ‘ইউনিটি এগেনস্ট লেফ্ট’ নামে একটি হোয়াটসঅ্যাপ দলের সদস্য।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে জেএনইউয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর গত সপ্তাহের হামলার ঘটনার পিছনে তারা জড়িত।

এখনও পর্যন্ত তাদের মধ্যে কমপক্ষে ১০ জনকে বহিরাগত হিসাবে চিহ্নিত করা হয়েছে যারা ওই হামলার সঙ্গে জড়িয়ে ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

দিল্লি পুলিশ জানায়, বাম সমর্থিত ছাত্র সংগঠন ও এবিভিপি দুই দলই বিশ্ববিদ্যালয় চত্বরে হামলা চালাতে বহিরাগতের সাহায্য নিয়েছিল। জেএনইউয়ের পড়ুয়ারাই ওই বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সুযোগ করে দিয়েছে।

গত রোববার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে নৃশংস হামলা চালায় একদল মুখোশধারী, ঘটনায় আহত হন কমপক্ষে ৩৪ জন।

ওই ঘটনায় শুক্রবার ৯ জন সন্দেহভাজনকে চিহ্নিত করে কয়েকজনের ছবি প্রকাশ করে দিল্লি পুলিশ,যার মধ্যে রয়েছে ঐশী ঘোষের ছবিও।

রোববার সন্ধ্যায় প্রায় ৭০ থেকে ১০০ জন মুখোশধারী গুণ্ডা, লোহার রড এবং হাতুড়ি নিয়ে দক্ষিণ-পশ্চিম দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করে এবং প্রায় তিন ঘণ্টা ধরে সেখানে এবং জেএনইউয়ের ছাত্রাবাসে হামলা চালায় যাতে আহত হন ৩৪ জন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেষ হচ্ছে একুশে বইমেলা

মার্চ ১৪, ২০২৬

বিশ্বকাপ ব্যর্থতায় বাবর-সালমানদের জরিমানা নিয়ে মুখ খুলল পিসিবি

মার্চ ১৪, ২০২৬

১১২ নারী ক্রিকেটার নিয়ে বিসিবি আয়োজন করছে উইমেন্স কাপ

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্রুত শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারের মনোভাব জানতে চাওয়া হবে’

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT