চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি চায় জাতিসংঘ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ন ০৭, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
জুলিয়ান অ্যাসাঞ্জ-মুক্তি-জাতিসংঘ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে কারাদণ্ড দেয়ায় ব্রিটিশ সরকার তার মানবাধিকার লঙ্ঘন করেছে বলে সমালোচনা করেছে জাতিসংঘ। অবিলম্বে তাকে মুক্তি দেয়ারও আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এ সংস্থাটি।

বুধবার অ্যাসাঞ্জকে ৫০ সপ্তাহের কারাদণ্ড দেয় যুক্তরাজ্য। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট এই দণ্ডাদেশ দেন।

জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে পরোয়ানা জারি ছিল ব্রিটিশ সরকারের। ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে কূটনৈতিক আশ্রয়ে ছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ।

গত ৭ বছর ধরে জামিনের শর্ত ভঙ্গ করে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন তিনি। কিন্তু গত ১১ এপ্রিল ইকুয়েডর অ্যাসাঞ্জকে দেয়া কূটনৈতিক আশ্রয় প্রত্যাহারের ঘোষণা দেয়। এই ঘোষণার পরপরই দূতাবাস থেকে লন্ডনের মেট্রোপলিট্রন পুলিশ অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে।

নির্বিচারী কারাদণ্ড নিয়ে কাজ করা জাতিসংঘের কার্যনির্বাহী দল ডব্লিউজিএডি জানিয়েছে, জামিনের শর্ত ভঙ্গের শাস্তি হিসেবে জুলিয়ান অ্যাসাঞ্জের ওপর চাপানো এই ‘সামাঞ্জস্যহীন সাজা’ নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। এই শর্ত ভঙ্গের বিষয়টিকে ‘লঘু লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে দলটি।

এর আগেও দু’বার অ্যাসাঞ্জকে ছেড়ে দিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘের এই কার্যনির্বাহী দল। তাদের বক্তব্য ছিল, ইকুয়েডর দূতাবাস ছাড়লেই তাকে গ্রেপ্তার করা হবে, এই আশঙ্কায় এতদিন যে তিনি সেখানে আটকে ছিলেন, এই সময়টাকেই তার সাজা হিসেবে ধরে নিয়ে তাকে মুক্ত করে দেয়া উচিত। কিন্তু যুক্তরাজ্য এ আহ্বান মেনে নেয়নি।জুলিয়ান অ্যাসাঞ্জ-মুক্তি-জাতিসংঘ

Reneta

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ডব্লিউজিএডি বলে, ‘কার্যনির্বাহী দল অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, সরকার আমাদের মতামতের সঙ্গে একমত হয়নি। বরং এখন নতুন করে অ্যাসাঞ্জকে নির্বিচারে তার মুক্তি থেকে বঞ্চিত করছে।’

অ্যাসাঞ্জকে সব দাগী আসামিদের সঙ্গে ১১ এপ্রিল থেকে বেলমার্শ কারাগারে বন্দী আছেন। তার অপরাধের তুলনায় তার সঙ্গে এ ধরনের আচরণ মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছে জাতিসংঘ। অ্যাসাঞ্জকে কারাগার থেকে অবিলম্বে মুক্তি দিতে আবারও আহ্বান জানিয়েছে ডব্লিউজিএডি।

Jui  Banner Campaign
ট্যাগ: উইকিলিকসউইকিলিকসের প্রতিষ্ঠাতাজাতিসংঘজুলিয়ান অ্যাসাঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কৃষিতে বিনিয়োগে অনন্য উদাহরণ ডা. সানোয়ার হোসেন

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT