চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুভেন্টাসের পথে লুকাকু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ন ০৩, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দলবদলের শেষপর্বে চমক দিতে যাচ্ছে জুভেন্টাস। আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জার্সি পরতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার রোমেলু লুকাকু।

বেলজিয়ান তারকা ২০১৭ সাল থেকে ওল্ড ট্রাফোর্ডে ছিলেন। বেশ কয়েক মাস ধরেই বিশাল অঙ্কের চুক্তিতে লুকাকুকে নিতে চাইছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব। কিন্তু লুকাকুর কিছু ব্যক্তিগত দাবি ছিল। জুভ সেই দাবিও মেনে নিয়েছে বলে বিভিন্ন মিডিয়ার খবরে জানা যাচ্ছে।

লুকাকু নিজে জুভেন্টাসে নতুন কোচ মাউরিসিও সারির সঙ্গে কথা বলে নেয়ার পরই জানিয়ে দিয়েছেন তার দলবদলের ইচ্ছের কথা। জুভেন্টাস তাকে সাপ্তাহিক ১ লাখ ৬০ হাজার পাউন্ডে চুক্তি করছে। দলবদল করবেন বলেই লুকাকু ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অস্ট্রেলিয়ায় প্রাক-মৌসুম সফর করতে গেলেও কোনো ম্যাচে খেলেননি।

এ দিকে লুকাকুকে জুভেন্টাস নেয়ায় ম্যানইউ পাল্টা তাদের ঘর ভাঙতে চলেছে। রেড ডেভিলদের কোচ সোলশেয়ার চাইছেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে নিতে।

তবে দিবালা যে অঙ্কের পারিশ্রমিত দাবি করেছেন তাতে একটু পিছিয়ে গিয়েছে ম্যানইউ। পল পগবার চেয়েও বেশি পারিশ্রমিক চেয়েছেন দিবালা। চার বছর জুভেন্টাসে খেলা দিবালা এও বলেছেন, ‘এখন পর্যন্ত আমি জুভেন্টাস ছাড়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তবে শেষ পর্যন্ত কী হবে তা বলতে পারব না।’

এই খবরের মধ্যেই নতুন খবর। লেস্টার সিটি থেকে ডিফেন্ডার হ্যারি মাগুইরিকে দলে নিয়েছে ম্যানইউ। দ্য গার্ডিয়ান জানাচ্ছে, ২৬ বছরের ইংলিশ ডিফেন্ডারকে নিতে ৮০ মিলিয়ন ইউরো খবর করবে লাল বাহিনী। এই খরচ ঠিক হলে, ৭৫ মিলিয়ন ইউরো দিয়ে ডাচ ডিফেন্ডার ভ্যান কিককে নেয়ার রেকর্ড ছাড়িয়ে যাবে। কারণ, কোনো ডিফেন্ডারের জন্য সেটাই ছিল রেকর্ড দর।

Jui  Banner Campaign
ট্যাগ: জুভেন্টাসলিড স্পোর্টসলুকাকু
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT