চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন হাতে নিয়ে পার্বত্য অঞ্চলে যেভাবে কাজ করে সেনাবাহিনী

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
১০:৫২ অপরাহ্ন ১৬, জুন ২০১৭
বাংলাদেশ
A A
পাহাড় ধস

‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’ শ্লোগানে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত নিয়োজিত রয়েছে দেশগঠন এবং শান্তি রক্ষার কাজে। সন্মুখ সমরের জন্য গঠিত এই বাহিনী দেশের যেকোনো জরুরি পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সীমানা পেরিয়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়েও সুনাম কুড়ানো এই বাহিনীর সদস্যরা দেশের শান্তি রক্ষায় বা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয়ে থাকেন, নিহতও হন অনেকেই।

গত কয়েকদিনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে স্মরণকালের ভয়াবহতম ভুমিধসে প্রায় দেড় শতাধিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ২ সেনা কর্মকর্তাসহ ৫ জন সেনাসদস্য। দুর্গতদের উদ্ধারকাজে গিয়ে নিহত হয়েছেন তারা।

পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালন করা সেনা সদস্যদের জন্য আসলে কতটা কঠিন এবং ঝুঁকিপূর্ণ, তা জানতে চ্যানেল আই অনলাইন কথা বলেছে একসময়ে পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর বর্তমান ও সাবেক একাধিক কর্মকর্তার সঙ্গে।

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব:) আবদুর রশীদ চ্যানেল আই অনলাইনকে বলেন: পার্বত্য অঞ্চলে কাজ করলে সবসময়ই জীবনের ঝুঁকি থাকে। বিভিন্ন রোগ-বালাই ছাড়াও বিষাক্ত পোকামাকড় এবং সাপের ভয় থাকে। দেখা গেল আপনি জুতা খুলে বসেছেন কিন্তু সে জুতোর ভেতরে সাপ ঢুকে বসে আছে!

বাংলাদেশের পাহাড়গুলো নরম মাটির হওয়ায় এখানে ঝুঁকির পরিমান আরও বেশি উল্লেখ করে তিনি আরও বলেন: পাহাড়গুলো নরম মাটির হওয়ায় দুই ধরণের ঝুঁকি। ভারি বৃষ্টি হলেই তা যেকোন সময় ধসে পড়তে পারে। কিন্তু কখন যে ধসে পড়বে তা কেউ বলতে পারে না। এছাড়া অল্প বৃষ্টিতেও চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ। ওই সময় পাহাড়ে হাঁটতে গেলে পায়ের সঙ্গে মাটি উঠে এসে যে কোন সময় পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। আর পড়ে গেলে ঠিক কত উঁচু পাহার থেকে পড়ছেন তার ওপর নির্ভর করে আপনি বাঁচবেন না মরবেন।

‘পার্বত্য অঞ্চলে সেলিব্রাল ম্যালেরিয়া নামক একটি রোগের প্রকোপ আছে । যে রোগে আক্রান্ত হলে মৃত্যু প্রায় অবধারিত হয়ে পড়ে।’

Reneta

নিজের অভিজ্ঞতা তুলে ধরে একজন ব্রিগেডিয়ার জেনারেল চ্যানেল আই অনলাইনকে বলেন: পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালন করা আমাদের জন্য অনেক সময়ই কঠিন এবং চ্যালেঞ্জিং হয়ে ওঠে। আশির দশকের শুরু থেকেই শান্তি-বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ম্যালেরিয়া, সড়ক দুর্ঘটনাসহ নানা দুর্যোগের সময় আমাদের অনেক সদস্যকে প্রাণ দিতে হয়েছে।

তবে গত কয়েকদিনের পাহাড় ধসে সাধারণ মানুষসহ যত সেনা সদস্য নিহত হয়েছেন এর আগে কখনও এমনটি ঘটেনি বলেও জানান তিনি।

পার্বত্য অঞ্চলের দুর্গম কিছু এলাকার বর্ণনা তুলে ধরে তিনি বলেন: রাঙামাটির আসাম বস্তি, বান্দরবানের রুমার কিছু এলাকা রয়েছে যেসব এলাকা খুবই দুর্গম এবং ঘনবসিত পূর্ণ। এসব এলাকায় বেসামরিক প্রশাসনের পক্ষে পৌঁছানো অনেকটা কষ্টসাধ্য। সেসব এলাকা কোন অপারেশন পরিচালনা করতে আমরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকি।

২০১০ সালের পাহাড় ধস এবং ১৯৯১ সালের ঘুর্ণিঝড়ের সময়ও সেনাবাহিনীকে অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয় বলে জানান উচ্চপদস্থ ওই সেনা কর্মকর্তা।

এতসব ঝুঁকিপূর্ণ কাজে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ার পেছনে মূলত দুটি বিষয় কাজ করে বলে উল্লেখ করে তিনি বলেন: সেনাসদস্যদের সবসময় কমান্ডারের নির্দেশ মত চলতে হয়। তাছাড়া আমাদের কাছে সবার ওপরে দেশের স্বার্থ। তাই কমান্ডারের নির্দেশনার পাশাপাশি দেশের স্বার্থ সামনে আসলে সেনা সদস্যরা জীবনের পরোয়া না করেই ঝাঁপিয়ে পড়ে।

তিনি আরও বলেন: সেনাবাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে মূলত চারটি জিনিস প্রয়োজন: ১. নেতৃত্ব ২. যুগোপযোগী প্রশিক্ষণ, ৩.লজিস্টিক সহায়তা এবং ৪.প্রভিশনিং।

বাংলাদেশ সেনাবাহিনীতে বিষয়গুলো যথাযথভাবে রয়েছে বলে তারা কখনও দায়িত্ব পালনে পিছপা হন না বলে জানান এই ব্রিগেডিয়ার জেনারেল।

গত ১৩ জুন আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয়, রাঙ্গামাটিতে পাহাড় ধসে উদ্ধার কার্যক্রম চালানোর সময় মঙ্গলবার দুই সেনা কর্মকর্তাসহ চার সেনাসদস্য নিহত হয়। এদিন ভোরে রাঙ্গামাটির মানিকছড়িতে একটি পাহাড় ধসে মাটি ও গাছ পড়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে রাঙ্গামাটি জোন সদরের নির্দেশে মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল উক্ত সড়কে যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার কার্যক্রম চলাকালীন আনুমানিক সকাল ১১টায় উদ্ধার কার্যস্থল সংলগ্ন পাহাড়ের একটি বড় অংশ উদ্ধারকারীদলের উপর ধসে পড়লে তাঁরা মূল সড়ক হতে ৩০ ফিট নিচে পড়ে যান। পরবর্তীতে একই ক্যাম্প থেকে আরও একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুই সেনা কর্মকর্তাসহ চার সেনাসদস্যকে নিহত এবং ১০ জন সেনাসদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের মধ্যে  পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর করা হয় বলেও জানানো হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: পাহাড় ধসবাংলাদেশ সেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT