চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন বাঁচানো পানি নিয়ে যে আশঙ্কা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:২৪ অপরাহ্ন ১১, অক্টোবর ২০১৮
সম্পাদকীয়
A A

প্রযুক্তির উন্নয়নে দেশের ৯৮ শতাংশ মানুষের কাছে পানি সরবরাহ করা গেলেও সবার কাছে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্বব্যাংক। ব্যবহার করা ৪১ ভাগ পানিতে ই. কোলাই ব্যাক্টেরিয়ার সংক্রমণের কারণে ডায়রিয়া, জন্ডিস ও কলেরাসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাবও বাড়ছে।

পানিসম্পদ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ‘বাংলাদেশে পানি সরবরাহ, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ও দারিদ্র্য সংক্রান্ত’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। পানিতে ব্যাক্টেরিয়া থাকায় দেশের এক-পঞ্চমাংশ দরিদ্র মানুষ পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, শহর ও গ্রামের কেউই এ থেকে বাদ যাচ্ছে না।

এই ব্যাক্টেরিয়া পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা পানি, পুকুরের পানি, কুয়া ও টিউবওয়েলসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া পানিতে ছড়িয়ে আছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর বাইরে আর্সেনিক ঝুঁকির কথাও বলেছে বিশ্বব্যাংক।

কিছুদিন আগেও বিশ্বস্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বাংলাদেশে বিশুদ্ধ পানির সঙ্কটের কথা তুলে ধরে বলা হয়েছিল, মানুষের ৯৭ শতাংশের পানির প্রাপ্যতা নিশ্চিত করা গেলেও বিশুদ্ধ পানির অভাব প্রকট। প্রায় সাড়ে ৯ কোটি মানুষ বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত।

আমরা জানি, নানা চেষ্টার পরও ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা যায়নি। এর কারণ মূলত পানির বিকল্প উৎস খুঁজে না পাওয়া। আর ভূগর্ভ থেকে ক্রমাগত পানি উত্তোলনেও বড় রকম সংকট তৈরি হয়েছে পানির স্তর নিচে নেমে যাওয়ায়।

বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন, ভবিষ্যতে বাংলাদেশ বিশুদ্ধ পানির ভয়াবহ সংকটে পড়বে। যদিও এরই মধ্যে সরকার বৃষ্টির পানি ধরে রেখে দীর্ঘদিন ব্যবহারের ওপর জোর দিয়েছে। এ নিয়ে মানুষকে নানাভাবে সচেতন করেও তোলা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সেই প্রস্তুতি কতটা এগুচ্ছে তার কোনো পরিসংখ্যান কারো কাছেই নাই।

Reneta

রাজধানী ঢাকায় ওয়াসা প্রতিদিন অন্তত সোয়া দুই’শ কোটি লিটার পানি সরবরাহ করে। কিন্তু নিঃসন্দেহে সেই পানি পান করা যায় সেই নিশ্চিয়তা প্রতিষ্ঠানটি দিতে পারেনি। এ কারণে নগরবাসীকে নানা উপায়ে সেই পানিকে পানযোগ্য করে তুলতে হয়। বিশেষ করে সেই পানির বড় অংশই মূল্যবান জ্বালানি খরচ করে ফুটিয়ে খেতে হয়।

৪১ ভাগ পানিতে ই. কোলাই ব্যাক্টেরিয়ার যে সংক্রমণের কথা বলা হয়েছে; এই পরিসংখ্যানও ভয়াবহ। এই ব্যাক্টেরিয়াই ডায়েরিয়া, জন্ডিস ও কলেরাসহ নানা রোগের জন্ম দিচ্ছে। বিশেষ করে শিশুরা খুব সহজেই এসব রোগে আক্রান্ত হচ্ছে।

‘পানির আরেক নাম জীবন’ বা ‘পানিই জীবন’ এই রকম কথার সাথে আমরা সুপরিচিত। কিন্তু সেই পানিকে নিরাপদ রাখতে যে যত্নের প্রয়োজন, তা কি আমরা করছি? আমরা নিশ্চিত করেই বলতে পারি-করছি না। কিন্তু নিজেদের এবং ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে আর অবহেলা করা উচিত নয় বলে আমরা মনে করি। এমন অবহেলা সবার জন্যই ভয়াবহ ফল নিয়ে আসবে।

Jui  Banner Campaign
ট্যাগ: পানিবিশুদ্ধ পানিবিশুদ্ধ পানির সংকটসুপেয় পানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT