চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিদানের ইঙ্গিত, বেল থাকছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ন ১৯, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

এক ক্লাবে বিতর্কের অবসান করলেন অন্য কোচ। অন্য ক্লাবে মিডিয়ার সৌজন্যে জেগে উঠল অন্য বিতর্ক। লা লিগার প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে গোল না করলেও একটি গোলের পাস ছিল গ্যারেথ বেলের। কোচ জিনেদিন জিদানের স্ট্র্যাটেজিতে ভালোভাবেই ছিলেন বেল। ফলে বেলকে রিয়ালে রাখা নিয়ে আর সংশয় থাকছে না।

অন্যদিকে, বার্সেলোনা যে নেইমারকে পেতে বারবার পিএসজির দোরগোড়ায় হাজির হচ্ছে নিত্যনতুন প্রস্তাব নিয়ে, ফরাসি দৈনিক লা প্যারিসিয়ানের দাবি, তা নাকি আসলে লিও মেসিকে খুশি করার জন্য। আসলে বার্সেলোনা কর্মকর্তারা খুব জোর দিয়ে নেইমারকে নিতে চাইছেন না। শুধু মেসিকে খুশি রাখতেই ‘নাটক’ করছেন প্যারিসে গিয়ে।

শনিবার রাতে সেলটা ভিগোকে ৩-১ হারায় রিয়াল। ম্যাচের পর জিদান উচ্ছ্বসিত প্রশংসা করেন বেলের। সরাসরি বলেন, ‘বেল রিয়ালে থেকে যাচ্ছে। আমাদের দলে যারা আছে তারা সবাই মিলে ইতিবাচক ভাবতে সাহায্য করছে। আমাদের এই মৌসুমে ফোকাস করতে হবে। তার বেশি কিছু নয়।’

লা লিগার প্রথম ম্যাচে চোটের জন্য ইডেন হ্যাজার্ডকে পায়নি রিয়াল। জিদানের মন্তব্য, ‘হ্যাজার্ডের চোট আমাদের জন্য দুর্ভাগ্যের। তাতে আমি যে বেলকে দিয়ে ম্যাচ শুরু করব ভেবেছিলাম, তাতে কোনো বদল হয়নি। ম্যাচে গ্যারেথ, ভিনিসিয়াস রক্ষণেও দারুণ সাহায্য করেছে।’

শুধু বেল নয়, লোনে বায়ার্ন মিউনিখে কাটিয়ে আসা হামেস রদ্রিগেজকেও রিয়াল রেখে দিচ্ছে। জিদানের কথায়, ‘গ্যারেথ, হামেস-সবাই আমাদের দলের জার্সির জন্য লড়াই করবে।’

বার্সেলোনায় থাকাকালীন মেসির সঙ্গে দারুণ বন্ধুত্ব হয়েছিল ব্রাজিলিয়ান নেইমারের। লা প্যারিসিয়ানের দাবি, বার্সেলোনা যে পিএসজির সঙ্গে বারবার কথা বলছে এটা মেসিকে খুশি রাখার জন্যই। মেসিকে দেখানো যে, তারা নেইমারের জন্য যথাসাধ্য চেষ্টা করছে। শেষ পর্যন্ত নেইমার না এলেও পরে বার্সেলোনা বোঝাতে পারবে, পিএসজি রাজি হয়নি বলেই ট্রান্সফার সম্ভব হয়নি। আসলে নাকি বার্সেলোনা সেভাবে জোর দিচ্ছে না পিএসজি কর্মকর্তাদের কাছে। যা ছড়াচ্ছে তা মিডিয়াতেই। এই দাবিতে স্বাভাবিকভাবেই বিতর্ক ছড়িয়েছে বার্সেলোনায়।

Reneta

রিয়াল-বার্সার এসব খবরের ফাঁকে রোববার রাতে জয় তুলে নিয়েছে লা লিগার আরেক শিরোপা দাবিদার অ্যাটলেটিকো মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মতো জয় দিয়েই নতুন মৌসুম শুরু করল অ্যাটলেটিকো। তবে গেটাফকে ১-০ গোলে হারিয়েছে ডিয়েগো সিমিওনের দল।

অ্যাটলেটিকোর কষ্টার্জিত জয়ের ম্যাচে নায়ক আলভারো মোরাতা। ম্যাচের ২৩ মিনিটে করা তার গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য লিখে দেয়।

তবে রিয়াল-অ্যাটলেটিকো নিজেদের প্রথম ম্যাচে জিতলেও অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-০ গোলের হার দিয়ে মৌসুম শুরু করেছে বার্সেলোনা।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকোজিদানবেলরিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT