চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিততে বাংলাদেশের চাই ৩০৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ন ০৫, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ত্রিদেশীয় সিরিজ শুরু হয়ে গেছে। রোববার প্রথম ম্যাচে মাঠে ব্যস্ত স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম ম্যাচে নামার আগে রোববার একটি প্রস্তুতি ম্যাচ খেলছে সিরিজের আরেক দল বাংলাদেশ। সেই ম্যাচ জিততে হলে মাশরাফী বিন মোর্ত্তজাদের করতে হবে ৩০৮ রান।

দ্যা হিলস পার্কে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে টসে হেরে প্রথমে ফিল্ডিং করেছে বাংলাদেশ। ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে নামার আগে বোলারদের হাতের মরচে ঝেড়ে ফেলার এটাই ছিল ভালো সুযোগ। তবে স্বাগতিকদের রান একটু বেশিই হয়েছে। ছোট মাঠ, একটু জোরে হাকালেই মাঠ ছাড়া হয়েছে বল।

বিশ্বকাপ দলে না থাকলেও আয়ারল্যান্ড সফরের দলে আছেন তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। দুজনেই খেলেছেন প্রস্তুতি ম্যাচে। ফরহাদ পুরো ১০ ওভার বল করেছেন, শেন গ্যাটকাটের উইকেট পেলেও রান দিয়েছেন ৬৬! তাসকিনও দিয়েছেন একই রান, কিন্তু তার নামের পাশে আছে ৩ উইকেট। ৯ ওভার বল করে ৬৩ রানে ২ উইকেট পেয়েছেন আরেক পেসার রুবেল হোসেন।

উইকেট একটি পেলেও সবচেয়ে কিপ্টে বল করেছেন সাকিব আল হাসান। ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়েছেন দিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।

আয়ারল্যান্ড উলভসের সেরা ব্যাটসম্যান জেমস ম্যাককলাম। রুবেল হোসেনের বলে সাজঘরে ফেরার আগে করেছেন ১০২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান এসেছে সিমি সিংয়ের ব্যাট থেকে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

গার্দিওলার মতে আর্সেনালের বিপক্ষে সিটির ম্যাচটি প্রিমিয়ার লিগ ফাইনাল

এপ্রিল ১৩, ২০২৬

হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এপ্রিল ১৩, ২০২৬

মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

এপ্রিল ১৩, ২০২৬

ইরানে নতুন করে হামলার কথা ভাবছেন ট্রাম্প: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

এপ্রিল ১৩, ২০২৬

আজ চৈত্র সংক্রান্তি: বিদায়ের সুরে নতুন বছরের আহ্বান

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT