চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিএসপি দিলে দাও, না দিলে না দাও’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ন ০১, অক্টোবর ২০১৫
অর্থনীতি
A A

ভয়েস অব আমেরিকার সঙ্গে একান্ত সাক্ষাতকার জিএসপি ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর থেকে অযৌক্তিকভাবে জিএসপি সুবিধা তুলে নিয়েছে। যদিও বাংলাদেশ জিএসপি থেকে সব চেয়ে কম সুবিধা পেয়ে থাকে। তাই এ ব্যাপারে বাংলাদেশের এখন অবস্থান, জিএসপি দিলে দাও না দিলে না।

নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে এ সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্র জিএসপি ফিরে পেতে কিছু শর্ত দিয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, ‘তারা আমাদের ১৬টি শর্ত দিয়েছিলো। তা আমরা পূরণ করেছি। কম সুবিধা ভোগী হিসেবে শর্ত দেওয়াটা অযৌক্তিক। তারপরও আমাদের পোশাকখাতে রপ্তানি ৩২ মিলিয়ন ইউএস ডলার রপ্তানি বৃদ্ধি পেয়েছে। আসলে জিএসপি আমাদের জন্য ইমেজের ব্যাপার।’

সাক্ষাতকারে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এরমধ্যে রয়েছে – বাংলাদেশের দারিদ্র্য সীমা প্রায় অর্ধেকে নামিয়ে আনা, নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ হিসেবে এগিয়ে যাওয়া, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া ইত্যাদি। এছাড়াও ইতোমধ্যে বৈদেশিক মুদ্রা আয় সাত গুণ বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে শেখ হাসিনা বলেন, দেশে বর্তমানে সুষ্ঠ রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। বিরোধীদল তাদের অবস্থানে থেকে রাজনীতি করছে। মতপার্থক্য থাকলেও তারা সংসদে দাঁড়িয়ে কথা বলছে, প্রয়োজনে ওয়াক আউট করছে।

বিএনপির শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির আমলে কি হয়েছে? সংসদে বিরোধীদল দাঁড়িয়ে কথা বলতে পারেনি। বিরোধীদের খিস্তি শুনতে হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জিএসপি
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT