চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়ানের জানাজা সম্পন্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

দুপুর ১ টা ১০ মিনিটে শেষ যাত্রায় বনানীর ২ নম্বর রোডের ৯ নম্বর বাসায় পৌঁছে শিশু জায়ানের মরদেহ। এরপর মরদেহ বিকাল সাড়ে ৪টায় বাসার পাশের চেয়ারম্যান বাড়ি মাঠে নিয়ে আসা হয়। তার কিছুক্ষণ পর বাদ আসর বিকাল ৫টা ১০ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়।

সেখানে পরিবারের পক্ষে কথা বলেন শেখ সেলিম। জায়ানের জন্য দেশবাসী যে সহমর্মিতা দেখিয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে আহত জামাতা মশিউল হক চৌধুরীর সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে শেখ সেলিমের বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ঘণ্টাখানেক অবস্থান শেষে বের হন প্রধানমন্ত্রী।

সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তা কাজে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের উপস্থিতি রয়েছে। জানাজার জন্য নির্ধারিত চেয়ারম্যান বাড়ি মাঠেও নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশের জন্য তিন গেটেই রাখা হয়েছে ডিজিটাল সিকিউরিটি ব্যবস্থা। পাশাপাশি প্রচুর মানুষের সমাগমের কথা মাথায় রেখে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে৷

একদিকে ওই সিরিজ বোমা হামলায় জায়ানের বাবা শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী আহত হয়ে শ্রীলঙ্কার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Reneta

রোববার শ্রীলঙ্কায় ৩টি গির্জা ও ৩টি হোটেলসহ মোট ৮টি স্থাপনায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। যাতে ৩৫৯ জন নিরীহ মানুষ প্রাণ হারাণ। যার একজন জায়ান চৌধুরী৷ জায়ানের বাবা মশিউল আহত হলেও নিরাপদে রয়েছেন তার মা এবং দুই ভাই।

Jui  Banner Campaign
ট্যাগ: জায়ানশিশু জায়ানশেখ সেলিম
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT