প্লট জালিয়াতির মামলায় পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের ছেলে শওকত আজিজকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। তিনি পারটেক্স গ্রুপের পরিচালক।
এ মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার শওকত আজিজ ও ইকবাল উদ্দিনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে।








