চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শোলজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ন ০৮, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন ৬৩ বছর বয়সী ওলাফ শোলজ। তিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) থেকে নির্বাচিত হয়েছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা রয়েছে।

ওলাফ শোলজ এর শপথ গ্রহণের মাধ্যমে অ্যাঙ্গেলা মেরকেল এর দীর্ঘ প্রায় ১৬ বছরের কার্যকালের অবসান ঘটেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সামাজিক গণতন্ত্রী দল, উদারপন্থি দল ও পরিবেশবাদী সবুজ দল; এই তিন দলকে নিয়ে ওলাফ শোলজের মন্ত্রিসভা গঠন করা হয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, একাধিক ক্ষেত্রে আমূল সংস্কারের মাধ্যমে জার্মানির আধুনিকীকরণের উপর জোর দেবে নতুন মন্ত্রিসভা৷ জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে কার্বণ নির্গমন কমানো, দেশের প্রায় সবক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও নিবিড় সম্পর্কের মতো একাধিক ক্ষেত্রে লক্ষ্যমাত্রা স্থির করছে এই জোট৷

তবে সবার আগে জার্মানি তথা ইউরোপের ভয়াবহ করোনা সংকট মোকাবেলার উপর জোর দিতে চায় এই জোট৷ সরকার গঠনের আগেই সংসদে সংক্রমণ সুরক্ষা আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন করে এই তিন দল সেই উদ্যোগ শুরু করেছে৷ সংকটের মোকাবেলা করতে বিশেষজ্ঞ কমিটি গড়ার মতো আরও পদক্ষেপ নিয়েছে নতুন সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্মান নির্বাচনশপথ
শেয়ারTweetPin

সর্বশেষ

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT