চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিতে বিধ্বস্ত ইতালি, ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল হাঙ্গেরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ন ১৫, জুন ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা নেশনস লিগের ফিরতি ম্যাচে ইতালিকে ৫-২ গোলে বিধ্বস্ত করে চেনা রূপে ফিরেছে টানা চার ম্যাচ পর জয়ের দেখা পাওয়া জার্মানি।

মঙ্গলবার বরুশিয়া পার্কে হওয়া ম্যাচের ১০ মিনিটে ডেভিড রাউমের ক্রসে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করে স্বাগতিকদের এগিয়ে দেন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জশুয়া কিমিচ।

বিরতির ঠিক আগে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানসিটির মিডফিল্ডার ইলকাই গুন্ডোয়ান।

দ্বিতীয়ার্ধে জার্মানি আরও আগ্রাসী হয়ে ওঠে। ৫১ মিনিটে ডান পায়ে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৩-০ করেন থমাস মুলার। এরপর ৬৮ এবং ৬৯ মিনিটে আজ্জুরিদের জালে বল পাঠান চেলসির ফরোয়ার্ড টিমো ওয়ের্নের।

৭৮ মিনিটের মাথায় গোলের দেখা পায় বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালি। বাঁ পায়ের শটে নিশানাভেদ করেন ডেগনান্ড উইলফ্রেড গনোন্তো। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে হেডে লক্ষ্যভেদ করে ব্যবধান খানিকটা কমান আলেসান্দ্রো বাস্তোনি।

ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে হাঙ্গেরি
উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের ঘরের মাঠ মলিনাক্স স্টেডিয়ামে হওয়া গ্রুপের আরেক ম্যাচে ইংল্যান্ডকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে হাঙ্গেরি। ঘরের মাঠে ৯৪ বছর পর সবচেয়ে বাজেভাবে হারের নজির গড়েছে ইংলিশরা। ১৯২৮ সালে স্কটল্যান্ডের কাছে তারা ৫-১ গোলে হেরেছিল।

Reneta

১৯৫৩ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে এটাই হাঙ্গেরির প্রথম জয়। সেবার ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছিল ফেরেঙ্ক পুসকাসের বিখ্যাত দলটি।

খেলার ১৬ মিনিটে অ্যাডাম ল্যাংয়ের সেট পিস থেকে নেয়া কিকে বল পেয়ে রোল্যান্ড সাল্লাই ডান পায়ের শটে গোল করে হাঙ্গেরিকে লিড এনে দেন। বিততির পর সাল্লাই আবারো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

দশ মিনিট পর বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন জসোল্ট নাগি। ৮২ মিনিটে বাজে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জন স্টোন্স। ৮৯ মিনিটে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ড্যানিয়েল গাজদাগ।

‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে চমক জাগানো হাঙ্গেরি। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জার্মানি। ইতালি ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে এবং ২ পয়েন্ট নিয়ে সবার নিচে ইংল্যান্ড।

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিইংল্যান্ডউয়েফা নেশনস লিগজার্মানিলিড স্পোর্টসহাঙ্গেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT