আদালত

জামিন পেলেন রফিকুল ইসলাম মিয়া

জামিন পেলেন রফিকুল ইসলাম মিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. শওকত হোসেনের বেঞ্চ তার করা আপিল শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার রাগিব রউফ। আর দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

আইনজীবী রাগিব রউফ জানান, বিচারিক আদালতের দেওয়া তিন বছর সাজার বিরুদ্ধে আপিল করা হয়েছিলো। আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করে জরিমানা স্থগিত করে ছয় মাসের জামিন দিয়েছেন।

সম্পদের তথ্য বিবরণী দাখিল না করার মামলায় গত ২০ নভেম্বর রফিকুল ইসলাম মিয়াকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ-৬ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুব। কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। রায় ঘোষণার পরপরই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এরপর রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তারের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

কারাগারে অসুস্থ হয়ে পড়ায় রফিকুল ইসলাম মিয়াকে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়:বিএনপিসেমি লিডহাইকোর্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…