চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত-শিবির চক্রই লিটনকে খুন করেছে, দাবি স্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ন ০৩, জানুয়ারি ২০১৭
গাইবান্ধা
A A

জামায়াত-শিবির চক্রই এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করেছে বলে দাবি করেছেন নিহতের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি।

মঙ্গলবার নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি বলেন, প্রতিনিয়তই জামায়াত-শিবিরের চিহ্নিত নেতা-কর্মী প্রকাশ্যে, মোবাইলে হুমকি দিয়ে আসছিলো তাকে। এজন্য তিনি সবসময় সতর্কও থাকতেন এবং প্রশাসনকেও জানাতেন।

এমপি থাকা অবস্থায় তাদের দ্বারা আক্রমণেরও শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন স্মৃতি।

তবে দলীয় বিভেদের কারণে এই হত্যা কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এমপি লিটন আওয়ামী লীগ করতেন। এতে স্থানীয় কোন বিভেদ ছিল না। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজনকে ভালবাসতেন। আর একারণেও উগ্র জামায়াত শিবিরের শত্রুতে পরিণত হয়েছিলেন।

এমপির কবর জিয়ারত ও শোকাহত স্বজনদের দেখতে যান কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এসময় তিনি বলেন, জনগণের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ সরকার। কেননা একজন আইন প্রণতা যেখানে তার সবচেয়ে নিরাপদ স্থানে খুন হন সেখানে সাধারণ মানুষের অবস্থা কি তা দেশের মানুষ আজ হারে হারে টের পাচ্ছে।

Reneta

কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন আজ দেশে নেই। তিনি জনগণকে নিয়ে রাজনীতি করতেন। কিন্তু সেই রাজনীতি এখন নেই। জনবিচ্ছিন্ন রাজনীতির ফলে আজ দেশে এই দশা।

এমপি লিটন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ করেছে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে পৌরশহরের বঙ্গবন্ধু মুর্যাাল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মঞ্জু।

সমাবেশে এমপি লিটন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, আওয়ামী লীগ নেতা মাসুদুল আলম চঞ্চলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতারা।

এর আগে বঙ্গবন্ধু মূ্র‌্যাল চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

লিটন হত্যার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষর্থীবৃন্দ ব্যানারে এই মানববন্ধন ও সমাবেশ হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: এমপি লিটন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT