চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতের ১৩ নারী সদস্যসহ এক মাদ্রাসা অধ্যক্ষ আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ন ১৪, অক্টোবর ২০১৯
- সেমি লিড, জনপদ, পাবনা
A A

পাবনায় গোপন বৈঠক করার সময় জামায়াতের ১৩ নারী সদস্যসহ এক মাদ্রাসা অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ৯টার দিকে শহরতলীর মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে পাবনা থানা পুলিশ তাদের আটক করে। তারা এসময় গোপন বৈঠক করছিল বলে পুলিশ জানায়। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদি বইপত্র উদ্ধার করা হয়েছে।

পাবনা থানার ওসি নাসিম আহম্মেদ জানান, পাবনা শহরতলীর মনসুরাবাদ আবাসিক এলাকার ৫ নং সড়কের ১১৯ নং বাড়িটির মালিক সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন। দ্বিতল এই বাড়ির নিচ তলায় জামায়াতের নারী সদস্যদের আস্তানা ছিল। এখান থেকে নারী সদস্যরা মেয়েদেরকে সংগঠিত এবং নাশকতার ছক পরিচালনা করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ৯টার দিকে ঘিরে ফেলে এবং সেখান থেকে বৈঠক করা অবস্থায় জামায়াতের ১৩ নারী সদস্য এবং বাড়ির মালিক অধ্যক্ষ আনোয়ার হোসেনকে আটক করে। ওই আস্তানা থেকে বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়েছে। আটকরা জেলার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তদন্ত করে বিস্তারিত তথ্য উদঘাটন করা হবে।

এদিকে পাবনার বেড়া উপজেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনছারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪।

Reneta

রোববার বিকেলে ময়মনসিং থেকে আসা র‌্যাবের একটি বিশেষ দল বেড়া উপজেলার একটি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা আনছারুল্লাহ বাংলা টিমের ৫ জন সক্রিয় সদস্য বলে পুলিশ জানায়। এদের মধ্যে চার জনের বাড়ি পাবনা সাঁথিয়া উপজেলায় ও একজনের বাড়ি বেড়া উপজেলায়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

এপ্রিল ৮, ২০২৬

ইরানের রাস্তায় রাস্তায় আনন্দ উল্লাস

এপ্রিল ৮, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবি জোরালো

এপ্রিল ৮, ২০২৬

দেশজুড়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বিল আকারে পাস অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT