কক্সবাজার

জামায়াতের গোপন বৈঠক থেকে ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে, চ্যানেল আই অনলাইন লোগোসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরের একটি হোটেলে জামায়াতের গোপন বৈঠক চলাকালে দলটির ১৭ জন নেতাকর্মীকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে দাবী করা হচ্ছে, নাশকতা পরিকল্পনার উদ্দেশ্যে তারা গোপন বৈঠকে বসেছিল।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরে কলাতলীর ‘বে টাচ’ নামের একটি হোটেল থেকে তাদেরকে আটক করা হয়। পরে রাত ৮ টা ১৪ মিনিটের দিকে কক্সবাজার র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান ক্ষুদে বার্তায় বিষয়টি গণমাধ্যমকে জানান।

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলা শিবিরের সাবেক সভাপতি দরবেশ আলী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমির মো. শাহজাহানের ছোট ভাই জামায়াত নেতা মফিজ উদ্দিন, উখিয়া উপজেলা জামায়াতের নেতা শাহনেওয়াজ, জামায়াত নেতা আব্দুল করিম, মো. হাশেম, রফিক উল্লাহ, মো. ছিদ্দিক, সাবেক শিবির নেতা মো. ইউনুচ, জামায়াত নেতা আবুল আলা মো. রুমেল, আনোয়ারুল ইসলাম, মো. ইব্রাহিম, আব্দুর রহমান, মৌলানা মো. ইউসুফ, নিয়ামত উল্লাহ, রফিকুল ইসলাম, আবছার কামাল ও মো. ফারুক।

কক্সবাজার র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন: জামায়াত নেতারা নাশকতা পরিকল্পনার জন্য হোটেলে গোপন বৈঠকে বসেছিল। ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের পরিকল্পনা ভণ্ডুল করা হয় এবং আটক করা হয়। পরে তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটক জামায়াত নেতাকর্মীদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার।

তিনি জানান: আটক জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:জামায়াতে ইসলামীসেমি লিড
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…