চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে একসঙ্গে ‘মিশন এক্সট্রিম’ দেখলেন ১৬০০ দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ন ১২, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দেখার জন্য দর্শকদের আগ্রহের কমতি নেই। বরং দিনকে দিন তা বাড়ছেই।

এদিকে গেল শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রায় ১৬০০ ছাত্র-ছাত্রী একসঙ্গে উপভোগ করলেন পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’।

উগ্রবাদ বা সন্ত্রাসবাদ বিরোধী জনসচেতনতামূলক এই চলচ্চিত্রটি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কপ ক্রিয়েশান।

বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের র‍্যাগ অনুষ্ঠান উপলক্ষে কপ ক্রিয়েশন ও র‍্যাগ কমিটি যৌথভাবে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। কানায় কানায় পরিপূর্ণ ছিল পুরো মিলনায়তন। অনেকে ফ্লোরে বসেও সিনেমাটি উপভোগ করেন।

এই প্রদর্শনীতে সিনেমাটির অন্যতম পরিচালক প্রযোজক ও লেখক সানী সানোয়ার উপস্থিত ছিলেন। তিনিও এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র।

এ নিয়ে সানী সানোয়ার বলেন, ‘জাবি হচ্ছে আমার নিজের ঘর। এখানে কতশত স্মৃতি জড়িয়ে। আমার প্রথম পরিচালিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ নিজের বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না! ছোট-ভাই বোনরা যেভাবে ভালোবাসা দেখিয়েছে, সত্যিই আমি বাকরুদ্ধ।’

Reneta

সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ৩ ডিসেম্বরে ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব মুক্তি পায়। পুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত রয়েছেন।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরেফ সৈয়দইরেশ যাকেরএহসানুল রহমানজান্নাতুল ফেরদৌস ঐশীতাসকিন রহমানদীপু ইমামফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশন এক্সট্রিমরাইসুল ইসলাম আসাদরাশেদ মামুন অপুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাদিয়া নাবিলাসুদীপ বিশ্বাস দীপসুমিত সেনগুপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগ্রহ: এন রাশেদ চৌধুরী

জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষ আর নেই

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে আরও ১৩টি বিল পাস

এপ্রিল ৮, ২০২৬

বিদ্যুৎ বাঁচাতে যে সিদ্ধান্ত তামিমের নেতৃত্বাধীন বিসিবির

এপ্রিল ৮, ২০২৬

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিল তামিমের বোর্ড

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বড় সিদ্ধান্ত: সন্ত্রাসবিরোধী সংশোধনসহ ৯ অধ্যাদেশ পাস

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT