ফুটবল

‘জাপানি মেসি’কে দলে টানল রিয়াল

‘জাপানি মেসি’কে দলে টানল রিয়াল

এবার জাপান থেকেও ফুটবলার কিনল রিয়াল মাদ্রিদ। নাম তাকেফসা খুবো। রিয়ালের বর্ণনা অনুযায়ী যিনি, ‘এই বিশ্বের সবচেয়ে উদীয়মান ফুটবলার’!

রিয়ালের বর্ণনা অনুযায়ী বিশ্বের সবচেয়ে উদীয়মান তো বটেই, তাকেফসা খুবো জাপানিদের কাছেও বেশ জনপ্রিয়। তাদের কাছে তার পরিচিত অন্য নামে। এশিয়ান ফুটবলের জায়ান্ট দলটির সমর্থকদের কাছে ১৮ বছর বয়সী এই ফুটবলারের পরিচয় ‘জাপানি মেসি’ নামে!

নামের মেসি পাশে উপাধি হওয়াটাই বলে দিচ্ছে, আসলেই বেশ প্রতিভাবান এই ফুটবলার। সেই ২০১৪ সালে মাত্র ১৩ বছর বয়সে নিজেদের যুব একাডেমির জন্য খুবোকে উড়িয়ে এনেছিল বার্সেলোনা। কিন্তু কমবয়সী খেলোয়াড় কিনে ফিফার নিষেধাজ্ঞা পাওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়।

বার্সা স্বপ্ন পূরণ না হওয়ায় জাপানেই নিজেকে ঝালিয়ে নিয়েছেন খুবো। গত বছরের ৯ জুন এল সালভাদরের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে হয়েছে অভিষেকও।

খুবোর বর্তমান ক্লাব এফসি টোকিওর সঙ্গে ২ মিলিয়ন ইউরোতে চুক্তি করেছে রিয়াল। আপাতত তার জায়গা হবে রিয়ালের যুব দল কাস্টিয়াতে। পাঁচ বছরের জন্য খুবোর সঙ্গে চুক্তি করেছে লস ব্লাঙ্কোসরা। এই সময়ে প্রতি মৌসুমে ১০ লাখ ইউরো বেতন পাবেন ১৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার!

বিষয়:রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…