চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানমালের ক্ষতি করলে বিক্ষোভকারীদের প্রতি গুলির নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ন ১০, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কায় সরকারি সম্পত্তির ক্ষতি করলে বা হানাহানি করলে বিক্ষোভকারীদের প্রতি গুলি করার নির্দেশ দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রাণালয়।

পুলিশের মুখপাত্র নিহাল থালডুয়ার বরাতে এনডিটিভি জানায়, দেশটিতে এক দিনের সংঘর্ষের পর ৭ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে। সহিংসতায় দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে পদত্যাগ করতে বাধ্য হয়।

সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসের সরকার গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই লোকদের আটক ও জিজ্ঞাসাবাদ করার জন্য সেনাবাহিনী এবং পুলিশের বিস্তৃত ক্ষমতা দিয়েছে। বিক্ষোভ বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেন।

সেনাবাহিনী যে কাউকে পুলিশের কাছে হস্তান্তর করার আগে ২৪ ঘণ্টা পর্যন্ত আটকে রাখতে পারবে। ব্যক্তিগত যানবাহনসহ ব্যক্তিগত সম্পত্তি জোরপূর্বক তল্লাশি করার বিধান জারি করে সরকার মঙ্গলবার গেজেট প্রকাশ করেছে।

শ্রীলঙ্কা সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের সাথে লড়াই করছে। হাজার হাজার বিক্ষোভকারী সরকারী ব্যক্তিদের আক্রমণ করার জন্য কারফিউ অমান্য করে শাসক দলের আইন প্রণেতা এবং প্রাদেশিক রাজনীতিবিদদের বাড়িঘর, দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়।

সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পূর্ব উপকূলের ত্রিঙ্কোমালি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন খবর পেয়েই সেখানেই বিক্ষোভ শুরু হয়েছে।

Reneta

 

Jui  Banner Campaign
ট্যাগ: গোটাবায়া রাজাপাকসেজরুরি অবস্থামাহিন্দা রাজাপাকসেশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জয়ের ৫৮, দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টেবিল শীর্ষের শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নয় বছর আগের হত্যা মামলার আসামী ফেনীর সাংবাদিক!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT