চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় সংসদের শেষ অধিবেশনে প্রথম দিন যে বিলগুলোর উত্থাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ন ২১, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

বর্তমান সরকারের মেয়াদে সর্বশেষ জাতীয় সংসদ অধিবেশন বসছে আজ রোববার। বিকাল সাড়ে ৪টা নাগাদ ১০ তম জাতীয় সংসদের ২৩ তম অধিবেশনের প্রথম দিন ছয়টি বিল উত্থাপন ও একটি পাস হওয়ার কথা রয়েছে।

অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নিয়ে আলোচনা হবে।

কার্যসূচি অনুযায়ী সংসদ শুরুর প্রথম দিন স্থানীয় সরকার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে।

এবং শেষ অধিবেশনে প্রথম দিন যে বিল উত্থাপন ও পাস করার সুপারিশ করার কথা রয়েছে, সেগুলো হলো- ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন বিল’, ‘বাংলাদেশ শিশু একাডেমি বিল’, ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল’, ‘মৎস্য সঙ্গনিরোধ বিল’, ‘বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট বিল’ এবং ‘সরকারি চাকরি বিল’।

এবং ‘বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট বিল’ পাস করার জন্য সুপারিশ করা হবে এই অধিবেশনে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৪ অক্টোবর সংসদের ২৩তম অধিবেশন ডাকেন। সংবিধানে জাতীয় সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা আছে। কিন্তু নির্বাচনের আগের ৯০ দিনের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।

Reneta

৩১ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু হবে। নির্বাচন কমিশন থেকে এরই মধ্যে জানানো হয়েছে, আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় সংসদলিড নিউজশেষ অধিবেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শেষ ম্যাচে শ্রীলঙ্কার হার, গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

তাসকিনের বেতন-ক্যাটাগরি দুটোই কমলো

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের ছুটি বাড়ানো হতে পারে: সড়ক পরিবহন মন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
নিখোঁজ যুবক তহিদুল ইসলাম তুহিনের মা তাসমিনা বেগম বিনা (নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করছেন, প্রতিনিধির পাঠানো ছবি.

নিখোঁজ যুবককে ফিরিয়ে দিতে ২ কোটি টাকা দাবির অভিযোগ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT