চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় লিগ দিয়ে শুরু নতুন মৌসুম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
জাতীয় ক্রিকেট লিগের সর্বশেষ দুই মৌসুম শিরোপা জিতে নেয় খুলনা বিভাগ

জাতীয় ক্রিকেট লিগের সর্বশেষ দুই মৌসুম শিরোপা জিতে নেয় খুলনা বিভাগ

ঢাকা প্রিমিয়ার লিগের মধ্য দিয়ে শেষ হয়েছে ঘরোয়া ক্রিকেটের ২০১৬-১৭ মৌসুম। নতুন মৌসুমের (২০১৭-১৮) ক্যালেন্ডার তৈরি করেছে বিসিবির টুর্নামেন্ট কমিটি। মৌসুমের প্রথম আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।

আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাঠে গড়াবে এনসিএল। ১ নভেম্বর জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ আর জানুয়ারির শেষদিকে হবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।

বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম স্বপন চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘সেপ্টেম্বরের শেষদিকে আমরা এনসিএল আয়োজন করতে যাচ্ছি, নভেম্বরে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ আর জানুয়ারিতে বিসিএল। ক্যালেন্ডারে এভাবেই আছে। ক্যালেন্ডার অনুযায়ীই খেলা মাঠে গড়াবে।’

এবারও এনসিএল পৃষ্ঠপোষকতা করবে ওয়ালটন। গত আসর থেকে বিসিবির সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে তারা। এনসিএলের কিছু ম্যাচ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হতে পারে বলে জানা গেছে। লিগের বর্তমান চ্যাম্পিয়ন খুলনা বিভাগ। টানা দুই মৌসুম শিরোপা জিতেছে তারা।

জাতীয় লিগ যখন মাঠে গড়াবে জাতীয় দল তখন থাকবে সাউথ আফ্রিকা সফরে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি থাকায় এবারও তাই সাকিব-তামিমদের মতো তারকা ক্রিকেটার পাওয়া যাবে না প্রথম শ্রেণির ক্রিকেটের এই লিগে।

দেশের সকল জেলা নিয়ে আয়োজিত জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছিল এ বছরের এপ্রিলে। কিন্তু বৈশাখের বৃষ্টিতে অধিকাংশ ম্যাচই ভেসে গেছে। এজন্য নতুন মৌসুমে এগিয়ে আনা হয়েছে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT