পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি শুক্রবার বৈঠকে বসবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশের কোথাও চাঁদ দেখা গেলে তা কমিটিকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর: ০২৯৫৫৯৪৯৩, ০২৯৫৫৯৬৪৩, ০২৯৫৫৫৯৪৭, ০২৯৫৫৬৪০৭ ও ০২৯৫৫৮৩৩৭







