চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনে ইমপ্রেসের রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ন ০৫, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

বরাবরই মান সম্মত ও সুস্থ ধারার চলচ্চিত্র উপহার দিয়ে আসছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। বিপরীতে তার প্রাপ্তিও কম নয়। দেশ বিদেশে প্রায়শই সমাদৃত হতে দেখা যায় ইমপ্রেস টেলিফিল্মের ছবিগুলো। সদ্য ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সেই অর্জন অব্যাহত রেখেছে ইমপ্রেসের চলচ্চিত্র। শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কারসহ মোট আটটি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তারই সূত্র ধরে অতিত অর্জন মিলিয়ে একটি অনন্য রেকর্ডও করে ফেলেছে ইমপ্রেস টেলিফিল্ম!

হ্যাঁ। ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত একক কোনো প্রযোজনা সংস্থা হিসেবে সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির খাতায় নাম লিখেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। প্রযোজনা সংস্থা ইমপ্রেসের তরফ থেকে জানা গেছে, ২০০৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ৭টি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারসহ মোট ১৭০টি বিভাগে পুরস্কার অর্জন করেছে তারা। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এমন নজির নেই।

২০০৪ সালে তৌকীর আহমেদের নির্মাণে ‘জয়যাত্রা’ ছবিটি দিয়ে শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে ইমপ্রেস টেলিফিল্ম। শুধু শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগেই নয়, সেই সময় থেকে এখন পর্যন্ত সেরা নির্মাতা, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্যকার, সেরা কণ্ঠশিল্পী থেকে শুরু করে পুরস্কারের সব বিভাগেই প্রায় প্রতিবারই শ্রেষ্ঠত্ব অর্জনে সবার সামনে থাকছে প্রযোজনা সংস্থাটি।

গত ১৩ বছরে ইমপ্রেসের অর্জন মোট ১৭০টি পুরস্কার। যার মধ্যে রয়েছে ৭টি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। ২০০৪ সাল থেকে যে সাতটি চলচ্চিত্র শ্রেষ্ঠত্ব অর্জন করেছে:
২০০৪ সাল- জয়যাত্রা-তৌকীর আহমেদ
২০০৭ সাল- দারুচিনি দ্বীপ – তৌকীর আহমেদ
২০০৮ সাল- চন্দ্রগ্রহণ – মুরাদ পারভেজ
২০১০ সাল- গহীনে শব্দ – খালিদ মাহমুদ মিঠু
২০১১ সাল- গেরিলা – নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু
২০১২ সাল- উত্তরের সুর – শাহনেওয়াজ কাকলী
২০১৬ সাল- অজ্ঞাতনামা- তৌকীর আহমেদ

Jui  Banner Campaign
ট্যাগ: অজ্ঞাতনামাইমপ্রেস টেলিফিল্মগহীনে শব্দগেরিলাজয়যাত্রাতৌকীর আহমেদদারুচিনি দ্বীপলিড বিনোদন
শেয়ারTweetPin4

সর্বশেষ

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT