চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় চলচ্চিত্র দিবস: একই উৎসবের দুই আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ন ০৩, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

৩ এপ্রিল মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হচ্ছে। বর্ণিল আয়োজন আর তারকাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)। কিন্তু এই বিশেষ দিনকে ঘিরে চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি ও বিএফডিসি পৃথক আয়োজনে পালন করছে দিবসটি।

চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি সকাল সাড়ে ১০টার দিকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সৈয়দ হাসান ইমাম। এসময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক, মিশা সওদাগর, জায়েদ খান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর অভিনেতা ও চলচ্চিত্র সংশ্লিষ্টসহ সর্বস্তরের মানুষদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে তারা।
অন্যদিকে বিএফডির পক্ষ থেকে সকাল সাড়ে ১০টায়  বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এছাড়া জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. আমির হোসেন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, পূজা চেরি, চিত্রনায়ক রোশানসহ এফডিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই উৎসবের দুই আয়োজন নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন: বিষয়টি নিয়ে এভাবে আর কথা বলতে চাই না। এখানে অনেক বিষয়ই আছে। আমরা আমাদের মতো করে অনুষ্ঠান করে যাবো।’ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়দ খান বলেন, আমরা আলাদাভাবে (বিএফডিসি কর্তৃপক্ষ ছাড়াই) অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছি।

এদিকে ‘ঐতিহ্যের ভিত্তি ধরি, দেশের ছবি রক্ষা করি’ স্লোগান নিয়ে সরকারিভাবে উদযাপন হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৮। অনুষ্ঠানটি সমন্বয় করছে বিএফডিসি। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দিবসটি উপলক্ষে চলচ্চিত্র অঙ্গনের সব শিল্পী-কলাকুশলী, প্রযোজক, নির্মাতা, পরিচালক, পরিবেশক ও প্রদর্শকসহ চলচ্চিত্রামোদী সব দর্শককে শুভেচ্ছা জানিয়েছেন।

দিবসটি উদযাপন উপলক্ষে টক শো, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতি অনুষ্ঠান এবং সম্মাননা প্রদানের আয়োজন করেছে চলচ্চিত্র পরিবার। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে রোজিনা-সাইফ খান, নিপুন, পপি, জায়েদ খান, সাইমন সাদিক-মাহিয়া মাহি, জয় চৌধুরী-রোমানা নীড়, সানজু জন-বিপাশা কবির, আসিফ নূর-মিষ্টি জান্নাত, শিপন মিত্র-শিরিন শিলাসহ এ প্রজন্মের নায়ক-নায়িকাদের।

গত ছয় বছর ধরে এই দিবসটি অত্যন্ত সফলভাবে পালিত হয়ে আসছে। দেশের চলচ্চিত্রের উন্নয়ন ও জাতীয় জীবনে সর্বস্তরের মানুষকে নিজেদের চলচ্চিত্র সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ২০১২ সাল থেকে ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপিত হয়ে আসছে। চলচ্চিত্র জগতের সকল স্তরের অভিনেতা ও কলাকুশলীরা এতে অংশ নিয়ে কর্মসূচি সফল করেছেন। তবে এবারই প্রথম দুই ভাগে বিভক্ত হয়ে চলচ্চিত্র দিবস পালিত হচ্ছে।

Reneta

ছবি: সাকিব উল ইসলাম ও নাহিয়ান ইমন

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্র দিবসজায়েদ খানতথ্যমন্ত্রীমিশালিড বিনোদনহাসান ইমামহাসানুল হক ইনু
শেয়ারTweetPin2

সর্বশেষ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT