চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান হলেন শাফিন আহমেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ন ১৯, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

ব্যান্ড তারকা শাফিন আহমেদ গানের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। রাজনীতির মাঠে আরও একধাপ এগিয়ে গেলেন জনপ্রিয় এ গায়ক। এবার শাফিন আহমেদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) দলটির চেয়ারম্যান জিএম কাদের এ দায়িত্ব দেন শাফিন আহমেদকে। নবম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক শাফিক আহমেদকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।

খবরটি নিশ্চিত করে শাফিন আহমেদ বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমও খবরটি নিশ্চিত করে বলেন, সংগীতশিল্পী শাফিন আহমেদকে (ঢাকা) জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে (নোয়াখালী) কেন্দ্রীয় সদস্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এ নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে।

এর আগে ২০১৭ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করেন ব্যান্ড দল মাইলসর অন্যতম দলনেতা শাফিন আহমেদ। ওই নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন।

শাফিন আহমেদ বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী এবং সুরকার। তিনি মাইলস ব্যান্ড এর একজন সদস্য। শাফিন আহমেদ বর্তমানে মাইলস এর বেজ গিটারিস্ট এবং গায়ক। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে তার শিল্পীর গান রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় পার্টিজিএম কাদেররাজনীতিলিড বিনোদনশাফিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT