চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির পিতার প্রতিকৃতিতে মার্চের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ন ০১, মার্চ ২০২২
রাজনীতি
A A
অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
আজ প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন সন্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এসময় আরো শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও থানা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের নিকট মহান স্বাধীনতার ইতিহাস তুলে ধরা।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সাথে নিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাকে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করা হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন অগ্নিঝরা মার্চ মাস, বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক মাস। ১৯২০ সালের ১৭ মার্চে জাতির পিতা জন্মগ্রহণ করেন, ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা স্বাধীনতা ঘোষণা করেন। ২৫ মার্চ কালোরাতে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে পৃথিবীর ইতিহাসে বর্বোরচিত গণহত্যা শুরু করে।
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে রক্তে কেনা আমাদের এ স্বাধীনতা। আমাদের লাল সবুজের পতাকা। এ মাসের ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। সেকারণেই মাস ব্যাপী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন কর্মসূচী রয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ম. আব্দুর রাজ্জাক, কাজী শহিদুল্লাহ লিটন, মজিবুর রহমান স্বপন, আব্দুল আলীম বেপারি, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, শাহ্ জালাল মুকুল, আবিদ আল হাসান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া ও দক্ষিন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন সহ অন্যরা।
Jui  Banner Campaign
ট্যাগ: মোমবাতি প্রজ্বলন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম কর্মদিবসেই ব্যস্ততম সময় পার করছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ফাইল ছবি

কলেজগুলোতে ঈদের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT