চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকির হোসেনের তবলায় ভোর না হলেও চলবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ন ২৩, অক্টোবর ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
বেঙ্গল ক্লাসিকাল মিউজিক ফেস্টিভাল

গত পাঁচ বছর ধরে নিয়মিত ‘বেঙ্গল ক্লাসিকাল মিউজিক ফেস্টিভাল’ রাজধানীর আর্মি স্টেডিয়ামে হয়ে আসলেও এবার ভেন্যু সংকটে পড়ে শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করেছে আয়োজকরা। রবিবার রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলের বলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বেঙ্গল ক্লাসিকাল মিউজিক ফেস্টিভাল-এর আয়োজক ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু সংগীত সমঝদার মানুষের জন্য এমন দুঃসংবাদ দেন। এই প্রসঙ্গে সাংবাদিক হাসান মামুন সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

‘উচ্চাঙ্গ সংগীতের এ ধরনের আর এত বড় আয়োজন দুনিয়ার অন্য কোথাও হতো কিনা, জানা নেই। কারা এর আয়োজন করছিলেন, সেটা মুখ্য নয়। তবে তারা সফলভাবেই করছিলেন উৎসবটা। পাশাপাশি ফোক ফেস্টও আয়োজিত হচ্ছিল একই কায়দায়।

বিপুল সংখ্যক লোক এর জন্য অপেক্ষা করে থাকেন; নিবন্ধিত হন প্রতিবছর। এ সময়টা ধরে অনেকে বিদেশ থেকে আসেন বলেও শুনেছি। প্রবীণ চৌরাসিয়াসহ উপমহাদেশের অনেক বড় শিল্পীও মনে হয় ঢাকায় আসার জন্য অপেক্ষায় থাকেন প্রতিবার। এভাবে সব মিলিয়ে বাংলাদেশের একটা ব্রান্ডিং হচ্ছিল উচ্চাঙ্গ সংগীতের আসরটি ঘিরে।

সেটা এবার হচ্ছে না বলে খুব দুঃখ ও বেদনার মধ্যে পড়েছি। বিষাদে আছি। এমনটা হবে বলে একাধিক সূত্রে অবশ্য জানতে পারছিলাম। মাঝে একটুখানি খবরও বেরিয়েছিল সংবাদপত্রে। তবে বুদ্ধি সাড়া দিলেও মন সায় দিচ্ছিল না। শেষে তো জানাই গেল, ওটা আর হচ্ছে না এবার।

কত কিছুই তো হয় না দেশে বা এমন হয় যে, এক সময় হতো। আগামী বছরেও উৎসবটা না হলে না হবে। তাতে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আটকাবে না। চালের দামও কিছুটা কমে আসবে আমনের পর বোরোর ফলন ভালো হলে। জাতীয় নির্বাচনটা এগিয়ে আসবে ততদিনে। আগামী শীতে ময়দান আমরা উত্তপ্ত করে ফেলব শুষ্ক রাজনৈতিক স্লোগানে। জাকির হোসেনের তবলার বোলে এ মহানগরীতে ভোর না হলেও আমাদের চলবে।’বেঙ্গল ক্লাসিকাল মিউজিক ফেস্টিভাল

Jui  Banner Campaign
ট্যাগ: জাকির হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘হাগ ডে’: আলিঙ্গনের ভাষায় ভালোবাসার প্রকাশ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট গ্রহণ শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনের পর যে যে পেশায় ফিরছেন উপদেষ্টারা!

ফেব্রুয়ারি ১২, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

জিলাপির টোকেন বিতরণকালে জামায়াতের তিন কর্মী আটক

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT