চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাইরার সিদ্ধান্তকে সম্মান জানালেন বলিউডের সহকর্মীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ন ০২, জুলাই ২০১৯
বিনোদন
A A

‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয় করে অল্প সময়েই দর্শকের মন জয় করে নেয়া জাইরা ওয়াসিম রবিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘ধর্মীয় কারণে’ বলিউডকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন জাইরার পরবর্তী ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির নির্মাতারা।

রায় কাপুর ফিল্মস থেকে বলা হয়েছে, জাইরা একদমই ভিন্ন ধরনের শিল্পী এবং আমরা তাকে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ এর ‘আয়েশা চৌধুরী’র চরিত্রে পেয়ে ভাগ্যবান। ছবির শুটিং এর সময় তিনি পুরোপুরি প্রফেশনাল ছিলেন। এই মাসের শুরুতে শেষ হয়েছে শুটিং। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত যা তিনি অনেক ভেবেচিন্তে নিয়েছেন। আমরা তার সব বিষয়েই পাশে থাকবো, এখন এবং সবসময়ে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী জাইরা রবিবার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার করেন। সেখানে তিনি জানান, পাঁচ বছর আগে বলিউডে প্রবেশ করে জনপ্রিয়তা পেয়েছেন, মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়েছেন, তরুণ সমাজের রোল মডেল মনে করা হতো তাকে। কিন্তু পাঁচ বছর পরে এসে তার মনে হচ্ছে যে নিজের এই পরিচয়ে তিনি সুখী নন।

জাইরা আরও লিখেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক ভালোবাসা, সমর্থন এবং প্রশংসা পেলেও এটা নীরবে এবং অনিচ্ছাকৃতভাবেই তাকে ‘ইমান’ থেকে সরিয়ে ফেলছে। ধর্মের সঙ্গে তার সম্পর্কটাকে হুমকির মুখে ফেলছে। তাই তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ পরিচালনা করেছেন সোনালী বোস। এই ছবিতে আরও আছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং ফারহান আখতার। টাইমস অব ইন্ডিয়া

Jui  Banner Campaign
ট্যাগ: জাইরা ওয়াসিমদ্য স্কাই ইজ পিঙ্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT