আফগানিস্তানে অপহৃত হয়ে ৫ বছর পর দেশে ফেরা কানাডার নাগরিক জশুয়া বয়েল ও তার স্ত্রী ক্যাথলান কোলমান জানিয়েছেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তালেবান জঙ্গিদের হাতে ক্যাথলানকে ধর্ষণের শিকার হতে হয়। তাদের মেয়েকে হত্যা করা হয়। সাংবাদিকদের জঙ্গি গোষ্ঠির পাশবিকতার বয়ান দেন তারা।
আফগানিস্তানে ঘুরতে যাওয়া জশুয়া এবং তার অন্তসত্ত্বা স্ত্রীকে তালেবানের সহযোগী সংগঠন হাক্কানি নেটওয়ার্ক ২০১২ সালে অপহরণ করে।
বয়েল সাংবাদিকদের জানান, বন্দী থাকা অবস্থায় তার স্ত্রীকে জঙ্গিরা ধর্ষণ করে। তার শিশুকন্যাকে হত্যা করে।
পাঁচবছর বন্দী অবস্থায় থাকাকালীন জন্মানো তিনটি সন্তান নিয়ে তারা ফিরেছেন। তবে তাদের চতুর্থ কন্যা সন্তানটিকে তালেবান হত্যা করেছে বলে বয়েল অভিযোগ করেন।
২০১২ সালে পরিবারসহ আফগানিস্তানে ‘ব্যাকপ্যাকিং’ ছুটি কাটানোর সময় তালেবান তাদের আটক করে।
ঝুঁকিপূর্ণ একটা দেশে সপরিবারে বেড়াতে যাওয়া নিয়ে তখন প্রশ্ন তুলেছিলো এই দম্পত্তির অভিভাবকরা। তবে বয়েল বলেন তালেবান নিয়ন্ত্রিত এলাকার গ্রামবাসীদের ত্রাণ দেবার কাজ করতে গিয়েছিলেন।
তাদের যেখানে অপহরণ করা হয় সেখানে ‘কোন ত্রাণকর্মী, কোন বেসরকারি সংস্থা ও সরকারি কর্মী’ আগে ঢুকতে পারেনি বলে তিনি জানান।
সংবাদমাধ্যমে খবর এসেছিল বয়েলের আগে একবার বিয়ে হয়েছিল ইসলামপন্থী এক নারীর সঙ্গে যিনি গুয়ান্তানামো বে-র এক সাবেক বন্দীর বোন। কিন্তু বয়েল এ খবর অসত্য বলে উড়িয়ে দিয়েছে।
সিএনএন সংবাদ সংস্থা বলছে আমেরিকার তদন্তের ভয়ে তিনি একথা সম্ভবত অস্বীকার করছেন।








