চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু সম্মেলনে অংশ নিতে মরক্কোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৯:১৬ পূর্বাহ্ন ১৫, নভেম্বর ২০১৬
পরিবেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত উচ্চ পর্যায়ের দু’টি পর্বে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে মরক্কো পৌঁছেছেন। বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা নাগাদ মরক্কোর মেনারা বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। আজ বাংলাদেশ সময় মধ্যরাতে সম্মেলনে তিনি তার নির্ধারিত ভাষণ দেবেন।

বিমানবন্দরে মরক্কোর জাতীয় শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ মন্ত্রী রচিড বেলমোখতার বিনাবদেল্লাহ, মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও বাংলাদেশ দূতাবাস ও মরক্কো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান। এসময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বিমানবন্দরে আনুষ্ঠানিক সংবর্ধনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল লা মামৌনিয়াতে নেওয়া হয়। সফরকালে তিনি এ হোটেলে অবস্থান করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে কপ-২২’র উচ্চ পর্যায়ের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। বিকেলে তিনি কপ-২২, সিএমপি-১২ (১২তম কনফারেন্স অব দ্যা পার্টিস সারভিং এজ দ্যা মিটিং অব দ্যা পার্টিস অব দ্যা কিয়োটো প্রটোকল) এবং সিএমএ-১ (ফাস্ট কনফারেন্স অব দ্যা পার্টিস সারভিং এজ দ্যা মিটিং অব দ্যা পার্টিস অব দ্যা প্যানিস এগ্রিমেন্ট) যৌথ উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তৃতা করবেন।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও বন এবং পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। তিনি ১৬ নভেম্বর দেশে ফিরবেন।

এদিকে গত সোমবার জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিতে মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। বিশ্বের ৫০টিরও বেশি সরকার ও রাষ্ট্রপ্রধান বৈশ্বিক জলবায়ুর হুমকি মোকাবেলায় করণীয় নির্ধারণে অব্যাহতভাবে কাজ করে যাবেন বলে আশা করা হচ্ছে।

Reneta

 

Jui  Banner Campaign
ট্যাগ: জলবায়ু সম্মেলনমরক্কোশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন মো. আবদুস সাত্তার পাটোয়ারী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

জমজমাট চকবাজারের ইফতার বাজার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মেসুত ওজিল ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের পুত্র

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT